মাছ ধরতে প্রস্তুতি

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শুক্রবার মধ্যরাত থেকে সাগরে আবারও মাছ ধরা শুরু হয়েছে। এতদিন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন জেলেরা। প্রস্তুতি সারতে ব্যস্ত সময় পার করছিলেন তাঁরা। ট্রলারে জাল, বরফ ও প্রয়োজনীয় খাবার প্রস্তুত জেলেরা। অনেকে রং করে নিচ্ছেন ট্রলারসামগ্রী। জেলেদের আশা এবার তাঁদের জালে প্রচুর মাছ ধরা পড়বে। মাছ ধরার আগে জেলেদের ব্যস্ত প্রস্তুতির ছবিগুলো গত বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের ফিশারীঘাট এলাকা থেকে তোলা।
ট্রলারের বৈঠা রং করার কাজ চলছে
ট্রলারের বৈঠা রং করার কাজ চলছে
জাল মেরামতের কাজে ব্যস্ত জেলেরা
বৈঠা ট্রলারে তোলা হচ্ছে
ট্রলারের জন্য নেওয়া হচ্ছে তেল
ট্রলারে মাছ ধরার জাল তুলতে ব্যস্ত জেলেরা
ট্রাকে করে আনা হচ্ছে জালের সরঞ্জাম
মাথায় ছাতা নিয়ে চলছে জাল মেরামতের কাজ
মালার মতো করে রাখা হচ্ছে সুতা
জড়ো করা হচ্ছে মাছ ধরার জাল
জেলেদের জন্য চা এনেছেন একজন
নৌকায় তোলা হচ্ছে চালের বস্তা
পড়ন্ত বিকেলে ট্রলারে তোলা হচ্ছে বরফখণ্ড