গতকাল মঙ্গলবার থেকে বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে দলটি। একই কর্মসূচি ঘোষণা করেছে দলটির জোটসঙ্গী ও সমমনা দলগুলো। এ ছাড়া জামায়াতে ইসলামীও আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করেছে। এ অবরোধের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি এ ছবির গল্পে।
