বিরল ও পুরোনো সংগ্রহের প্রদর্শনী

তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছিল ‘খুলনা কালেক্টরস সোসাইটি’ নামের একটি সংগঠন। ‘খুলনা কালেক্টরস শো’ নামের প্রদর্শনীতে বিরল ও পুরোনো সংগ্রহ নিয়ে দেশ-বিদেশের ৩১ জন সংগ্রাহক অংশ নিয়েছেন। বিরল এ সংগ্রহের ছবি নিয়ে এবারের ছবির গল্প।

সংগ্রহে দেখা গেল নানা দেশের মিলিটারি মেডেল।
সংগ্রহে দেখা গেল নানা দেশের মিলিটারি মেডেল।
তরল উষ্ণ রাখার বিশ শতকের পাত্র।
চাল মাপার পিতলের পাত্র।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ব্যবহৃত বিশ শতকের রৌপ্যালংকার।
আকিব জাবেদ সংগ্রহ করেন পলিমার ও হাইব্রিড পলিমার ব্যাংকনোট। বিশ্বের প্রথম পলিমার ব্যাংকনোট তাঁর হাতে, যা অস্ট্রেলিয়ায় বের হয়
বিভিন্ন ধরনের ৫০টির মতো তালা-চাবি ছিল প্রদর্শনীতে।
কারও সংগ্রহে রয়েছে বিভিন্ন বিলুপ্ত দেশের মুদ্রা।
প্রদর্শনীতে স্থান পেয়েছে রেডিও।
বিভিন্ন আমলের নানা ধরনের ক্যামেরা সংগ্রহ দেখা যায়।
কত রকম কুপি বা তেলের ল্যাম্প হতে পারে, তা এ সংগ্রহ দেখলে বোঝা যায়।
বিভিন্ন শতাব্দীর টেরাকোটার ফলক সংগ্রহ।
ব্রিটিশ আমলের জমি মাপার যন্ত্র।
মোগল আমলের মগ।
হরপ্পো মহেঞ্জোদারোতে প্রবেশের টোকেন।
সিনেমা প্রদর্শনের প্রজেক্টর।
পিতলের তৈরি অলংকারের কৌটা। বিশ শতকে এগুলো শৌখিন মানুষ ব্যবহার করতেন।
পিতলের তৈরি বিশ শতকের বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্রের সংগ্রহ।
পিতলের তৈরি বিশ শতকের ব্যবহার করা প্রেশার কুকারের আদি রূপ ‘ইকমিক কুকার’।
সংগ্রহে সাজানো পিতলের তৈরি তৈজসপত্র।
পিতলের তৈরি আয়রন।