বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহসিন হলের মাঠে সমবেত হয়েছেন হাজারো মানুষ। ম্যাচের প্রথমার্ধেই আর্জেন্টিনা দুই গোল করলে সমর্থকেরা প্রিয় খেলোয়াড়ের ছবি নিয়ে উন্মাদনায় মেতে ওঠেন।
সাজিদ হোসেন
মহসিন হল মাঠে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা নিয়ে ও দলের জার্সি গায়ে খেলা দেখতে আসেন সমর্থকেরা।
বিজ্ঞাপন
প্রিয় দলের জার্সি গায়ে এক সমর্থক।
বিজ্ঞাপন
বুকে মেসির ছবি এঁকে প্ল্যাকার্ড হাতে বড় পর্দায় খেলা দেখতে হাজির আর্জেন্টিনার সমর্থকেরা।টিএসসি এলাকায় মোটরসাইকেলে আর্জেন্টিনার পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি পরিবার।মহসিন হল মাঠে হাজারো দর্শক।মুখে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন এক সমর্থক।প্রিয় দলের জার্সি গায়ে এক সমর্থক।মাঠে নেই তিল ধারণের জায়গা।গোলের পর সমর্থকদের উল্লাস।দ্বিতীয় গোল করলে আর্জেন্টিনার সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন।আর্জেন্টিনার দি মারিয়া দ্বিতীয় গোল করার পর হাতে ‘ভালোবাসা’র ছবি আঁকেন। সে রকম ছবি আঁকেন সমর্থকেরাও। খেলা শেষে জয়লাভের পর উল্লাসে মেতে ওঠে সমর্থকেরা। বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে ফুটবলের সমর্থকেরা জড়ো হয় টিএসসি এলাকায়।আর্জেন্টিনা দলের পতাকা নিয়ে উল্লাস যেন থামে না। আর্জেন্টিনা দলের প্রিয় খেলোয়ার মেসির প্ল্যাকার্ডে ফুলের মালায় জড়িয়ে উল্লাসে মাতে সমর্থকেরা।