শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাতে ভোর থেকে হাজারো মানুষ ফুল হাতে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন। ধর্ম, বর্ণ, শ্রেণি, পেশানির্বিশেষে সবাই আজ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। কেউ এসেছেন ব্যক্তিগতভাবে। কেউ আবার সংগঠন, দল, প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়সহ নানা ব্যানারে।

ফুল হাতে হাজারো মানুষের ভিড়। শহীদ মিনারের দিকে যাচ্ছে এই জনস্রোত
ফুল হাতে হাজারো মানুষের ভিড়। শহীদ মিনারের দিকে যাচ্ছে এই জনস্রোত
জাতীয় পতাকা ও ফুল হাতে এসেছে এক শিশু
শ্রদ্ধার ফুলগুলো শহীদ মিনারের পাদদেশে সাজিয়ে রাখা হচ্ছে
শহীদ মিনারের পাদদেশে বেড়েছে ভিড়
 এক শিশুর ফুলেল শ্রদ্ধা
শ্রদ্ধা জানাতে গোলাপ ফুল হাতে অপেক্ষা
অভিভাবকের সঙ্গে শহীদ মিনারে এসেছে এক শিশু
ফুল হাতে শহীদ মিনারে এক শিশু
বাংলা অক্ষর সংবলিত টি-শার্ট পরে এসেছে একটি দল