শেষ হলো বিশ্ব ইজতেমা

গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে শেষ হয়েছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখরিত হয়েছে চারপাশ। মোনাজাত শুরু হয় দুপুর সোয়া ১২টায়। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। মোনাজাত শেষ হয় দুপুর ১২টা ৪৫ মিনিটে।

টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকায় মুসল্লির ঢল।
টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকায় মুসল্লির ঢল।
আখেরি মোনাজাতে শিশু, বৃদ্ধসহ সব বয়সী নারী-পুরুষ অংশ নিয়েছেন।
মহান সৃষ্টিকর্তার দরবারে মোনাজাত করেন মুসল্লিরা।
যে যেখানে ছিলেন সেখান থেকেই মোনাজাতে অংশ নেন।
টঙ্গী চৌরাস্তায় যানজটের মধ্যেই মোনাজাতে শামিল হন সিএনজিচালিত অটোরিকশার চালক
মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তি কামনা করা হয়।
অভিভাবকের সঙ্গে মোনাজাত করছে শিশুটিও।
টঙ্গী স্টেশন রোডে মোনাজাত করছেন মুসল্লিরা।
শিশুকে কোলে নিয়ে চলছে মোনাজাত।
আখেরি মোনাজাতে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।