অবরোধের প্রথম দিন

বিএনপি ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির প্রথম দিন ছিল আজ। একই কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীও। রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন জায়গায় পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকদের সঙ্গে বিএনপিসহ বিরোধী নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবরোধ চলাকালে সার্বিক পরিস্থিতি এবং হামলা-সহিংসতার খণ্ড খণ্ড চিত্র নিয়েই ছবির এই গল্প।

সকালে ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর এলাকা
ছবি: আনিস মাহমুদ
ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষের সময় পুলিশের অবস্থান। বগুড়া শহরতলির বেতগাড়ি-লিচুতলা এলাকা
রাজধানীর হাইকোর্ট–সংলগ্ন কদম ফোয়ারার সামনে বেলা সাড়ে তিনটার দিকে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
অবরোধের সময় একটি মোটরসাইকেলে আগুন দিয়েছেন অবরোধকারীরা। বগুড়া বেতগাড়ি-লিচুতলা এলাকায় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে
বগুড়ায় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ধাওয়া করছেন অবরোধকারীরা। ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগে মহাসড়কে আটকা পড়েছে অসংখ্য যানবাহন
মালামাল নিয়ে যাচ্ছিলেন এই অটোরিকশাচালক। তাঁকে মারতে উদ্যত অবরোধের এক সমর্থক। বগুড়া
বগুড়ায় ক্ষমতাসীন দলের কর্মী-সমর্থকেরা লাঠি ও হকিস্টিক নিয়ে তেড়ে যাচ্ছেন অবরোধকারীদের দিকে
কুরিয়ার সার্ভিসের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া এলাকা
অবরোধের সমর্থনে মিছিল বের করে খুলনা সদর থানা বিএনপি। নগরের ফেরিঘাট মোড় থেকে শুরুর পর ফুল মার্কেট এলাকায় পুলিশের ধাওয়ায় পণ্ড হয় মিছিল
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশ–বিএনপি সংঘর্ষে নিহত হয়েছেন কৃষক দলের ইউনিয়নের সভাপতি বিল্লাল মিয়া। এই সংবাদ শোনার পর তাঁর বাড়িতে স্বজনদের মাতম
সড়কে টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধের চেষ্টা করেন অবরোধকারীরা। কিশোরগঞ্জ
মানিকগঞ্জে অবরোধকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার পর বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ
জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ঈশ্বরদী, পাবনা
সড়কে সশস্ত্র অবস্থায় সতর্ক অবস্থানে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) এক সদস্য। রংপুর
গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা। ঢাকা-সিলেট মহাসড়ক, দক্ষিণ সুরমার অতিরবাড়ি এলাকা, সিলেট