ফাগুন হাওয়ায় ঝরেছে পাতা

মাঘের সময় শেষ। প্রকৃতিকে বিদায় বলছে শীত। সিলেটের পাহাড়-টিলার বনভূমিতে শুরু হয়েছে পাতাঝরার গান। ঝরে পড়া গাছের পাতার ঠাঁই হয়েছে সবুজ টিলায়। পাতায় ঢাকা পড়েছে সবুজ পাহাড়-টিলা। শুকনা পাতা হারিয়ে ন্যাড়া মাথায় দাঁড়িয়ে আছে গাছগুলো। পুরোনো পাতা হারানো এই ন্যাড়া গাছগুলোই কিছুদিন পর নবপল্লবে সবুজ আর সজীব হয়ে উঠবে। পাতাঝরার এমন দিনে সিলেটের পাহাড়-টিলায় বইবে ফাগুন হাওয়া। ছবিগুলো সিলেটের হিলুয়াছড়া রাবারবাগান ও মালনীছড়া চা-বাগান থেকে তোলা।

গাছের ঝরা পাতায় ঢেকে গেছে মেঠো পথ। সে পথে হাঁটছেন এক পথিক
গাছের ঝরা পাতায় ঢেকে গেছে মেঠো পথ। সে পথে হাঁটছেন এক পথিক
সবুজ টিলার গা ঢেকে গেছে ঝরাপাতায়
ফাগুন হাওয়ায় ঝরছে পাতা
টিলার চূড়া কিংবা টিলার গায় লেপটে আছে ঝরাপাতা
ফাগুন হাওয়ায় ঝরে পড়ছে গাছের শেষ পাতাগুলো
কিছু পাতার ঠাঁই হয়েছে মাটিতে। কিছু পাতা ঝরে পড়ার অপেক্ষায়।
বসন্তের আগে এমন রূপ নেয় সিলেটের বনভূমির গাছগুলো
সড়কের পাশের উঁচু টিলায় ঝরাপাতা
ঝরাপাতার ঠাঁই হয়েছে চা-গাছে
পাতা ঝরা গাছে পাখির বিচরণ
ঝরে পড়ার অপেক্ষায় পাতাগুলো
পাতাহীন গাছ শীতকে বিদায় জানাচ্ছে। আর এ পাশে বসন্তকে স্বাগত জানিয়ে ফুটে আছে শিমুল ফুল।