গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর নিহত ব্যক্তির সহকর্মী শ্রমিকেরা সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। ছবি তুলেছেন মাসুদ রানা।
ট্রাকচাপায় সহকর্মী নিহত হওয়ার ঘটনায় সড়কে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
বিজ্ঞাপন
একপর্যায়ে ট্রাকটি জব্দ করে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
পাথরবাহী ট্রাকটিতে আগুন ধরে যায়।পুড়ে যাওয়া ট্রাক। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। অনেক যানবাহনে ভাঙচুর করা হয়। মহাসড়কে পদচারী–সেতু এবং নিহত শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সড়কে বিক্ষোভ। মহাসড়কে আটকা যানবাহন।