X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
বিনোদন
রবীন্দ্র-আবহে মেরিল-প্রথম আলো
নিজস্ব প্রতিবেদক
Published: 08 May 2015, 17:39
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ পঁচিশে বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী। তাই এবারের মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান সাজানো হয়েছে রবীন্দ্র-আবহে। অনুষ্ঠানের প্রবেশপথে বিছানো হয়েছে লাল গালিচা। বর্ণিল রূপে সাজানো হয়েছে তোরণ। ছবি: জাহিদুল করিম
এভাবেই বর্ণিল সাজে সাজানো হয়েছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের মঞ্চ। ছবি: জাহিদুল করিম
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠান শুরুর আগেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দর্শকদের আনাগোনা। ছবি: জাহিদুল করিম
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোভা পাচ্ছে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের বিশাল ব্যানার। ছবি: জাহিদুল করিম
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানে বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। ছবি: জাহিদুল করিম
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের লাল গালিচায় বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা আরফিন শুভ। ছবি: জাহিদুল করিম
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের লাল গালিচায় জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। ছবি: জাহিদুল করিম
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের লাল গালিচায় অনেক দিন পর দেখা হয়ে যাওয়ার পর এভাবেই কুশল বিনিময় করেন প্রখ্যাত গায়িকা ও অভিনেত্রী শম্পা রেজা এবং অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। ছবি: জাহিদুল করিম
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের লাল গালিচায় একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা (ডানে)। ছবি: জাহিদুল করিম
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। ছবি: হাসান রাজা।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান। ছবি: হাসান রাজা।
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানের মঞ্চে (বাঁ দিক থেকে) তিশা, সাজু খাদেম ও মোশাররফ করিম। ছবি: জাহিদুল করিম
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানে চমৎকার নৃত্য পরিবেশনা। ছবি: জাহিদুল করিম
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৪ অনুষ্ঠানে ‘আয়নাবাজি’ ছবির নায়িকা নাবিলা (বাঁয়ে) ও পরিচালক অভিতাভ রেজা। ছবি: জাহিদুল করিম
আজীবন সম্মাননা পাওয়ার পর বক্তব্য দিচ্ছেন ফাহ্মিদা খাতুন। ছবি: হাসান রাজা।
এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী ফাহ্মিদা খাতুন। তাঁকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: হাসান রাজা।
আরও পড়ুন
কংক্রিটের নগরে এখনো টিকে আছে যে বন
ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ
ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও
১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে
গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ