বাংলাদেশের ওটিটি অঙ্গনের অন্যতম বড় আয়োজন ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে। এতে চলচ্চিত্র ও ওটিটি অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তারকাদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের নির্বাচিত কিছু মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।
প্রথম আলো ডেস্ক
দ্বিতীয় চরকি অ্যাওয়ার্ডসের জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করেন উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার ও রাফসান সাবাব।
বিজ্ঞাপন
বর্ণিল নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
বিজ্ঞাপন
বক্তব্য দেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। অনুষ্ঠানে প্রয়াত অভিনেত্রী ও লেখক কারিনা কায়সারকে জানানো হয় বিশেষ সম্মাননা। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন কারিনা কায়সারের বন্ধু রেজাউর রহমান ও কামরুন নাহার। পাশে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি।
চিত্রনায়ক আরিফিন শুভর হাতে পুরস্কার তুলে দেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।
পুরস্কার গ্রহণ করতে একসঙ্গে মঞ্চে ওঠে ‘সুড়ঙ্গ’ সিনেমার টিম। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
প্রীতমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাহিদ হাসান। সেরা পুরুষ অভিনয়শিল্পী (সিরিজ) বিভাগে পুরস্কার গ্রহণ করছেন মোশাররফ করিম।
জয়া আহসানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।