বিশ্বকাপ মঞ্চ মাতানো সঞ্জয়ের কিছু মুহূর্ত

ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুধু ফুটবলের উৎসব নয়, এটি বিশ্বের সংস্কৃতি ও সংগীতের অন্যতম বৃহৎ মঞ্চও। সেই মঞ্চে এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় দেব। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর পরিবেশনা যেমন দর্শকের প্রশংসা কুড়িয়েছে, তেমনি জ্যাকেটে বাঘ, শাপলা ও লাল-সবুজের প্রতীক ধারণ করে তিনি গর্বের সঙ্গে তুলে ধরেছেন নিজের শিকড়ের পরিচয়। সম্প্রতি গুলশানের নিকেতনে একটি স্টুডিওতে দেখা হয়, কথা হয় সঞ্জয়ের সঙ্গে। দেখুন এই শিল্পীর কিছু ছবি:

ফুটবলের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী মঞ্চে অংশ নিয়েছেন শিল্পী সঞ্জয় দেব।
ফুটবলের সবচেয়ে বড় আসরের উদ্বোধনী মঞ্চে অংশ নিয়েছেন শিল্পী সঞ্জয় দেব।
শ্রীমঙ্গলে জন্ম, চট্টগ্রামে বেড়ে ওঠা সঞ্জয় দেব ১০ বছর বয়সে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। গানই তাঁর ধ্যানজ্ঞান।
১২ বছর বয়সে জন্মদিনে উপহার পাওয়া একটি ল্যাপটপ ও একটি মিউজিক সফটওয়্যারই বদলে দেয় সঞ্জয়ের জীবন। সেখান থেকেই শুরু হয় তাঁর বিশ্বমঞ্চে পৌঁছানোর পথচলা। এখনো সংগীতের জগতেই ডুবে আছেন তিনি।
নিয়মিত চর্চা করেন সঞ্জয়।
স্টুডিওতে নিজের জীবনের নানা গল্প শোনান সঞ্জয়।
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, তারপর বিশ্বের নানা প্রান্তে সংগীতের পথচলা। সংগ্রাম আর নিরন্তর পরিশ্রমই তাঁকে এনে দিয়েছে বৈশ্বিক স্বীকৃতি।
হাস্যোজ্জ্বল সঞ্জয়।
নিকেতনের একটি স্টুডিওতে সঞ্জয় দেব।