ঐশ্বরিয়া রাই, প্যারিস ফ্যাশন উইক মাতালেন আরও যেসব তারকা

নতুন নকশা, বাহারি পোশাক আর বৈচিত্র্যময় উপস্থাপনায় জমে উঠেছে প্যারিস ফ্যাশন উইক। বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর নতুন সংগ্রহে রানওয়েতে দেখা যাচ্ছে নানা ধরনের কাট, রং ও শৈলী। ক্রিশ্চিয়ান ডিওর, মেরি আদাম-লিনেয়ার্ট, ওয়েইনসান্তো ও ম্যাক্সোসা আফ্রিকার পোশাকের পাশাপাশি লরিয়াল প্যারিসের আয়োজনে নজর কেড়েছেন সংগীতশিল্পী সেলিন ডিওন, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, ভায়োলা ডেভিস ও ইভা লঙ্গোরিয়ার মতো তারকারা। ২৮ ও ২৯ সেপ্টেম্বর প্যারিসে ছবিগুলো তোলা।

নতুন নকশা ও স্বতন্ত্র শৈলীর পোশাকে রানওয়েতে এক মডেল। ক্রিশ্চিয়ান ডিওরের ২০২৭ সালের বসন্ত–গ্রীষ্মের সংগ্রহে ফুটে উঠেছে সমকালীন ফ্যাশনের বৈচিত্র্য
ছবি: এএফপি
রানওয়েতে এক মডেল। নিজস্ব নকশা ও উপস্থাপনায় নজর কাড়ছে ক্রিশ্চিয়ান ডিওরের বসন্ত–গ্রীষ্মের সংগ্রহের এই পোশাক। রানওয়েতে মডেল
নতুন সাজে রানওয়েতে এক মডেল। ক্রিশ্চিয়ান ডিওরের পোশাকে কাট ও নকশায় রয়েছে সৃজনশীলতার ছাপ
লরিয়াল প্যারিসের বসন্ত–গ্রীষ্মকালীন সংগ্রহের পোশাকে রানওয়েতে ফরাসি অভিনেত্রী ও পরিচালক রিম খেরিচি
লরিয়াল প্যারিসের বসন্ত–গ্রীষ্মকালীন সংগ্রহের পোশাকে রানওয়েতে মার্কিন অভিনেত্রী ও প্রযোজক ভায়োলা ডেভিস
ভিন্নধর্মী নকশার পোশাকে রানওয়েতে এক মডেল। মেরি আদাম-লিনেয়ার্টের বসন্ত–গ্রীষ্মের সংগ্রহের পোশাকে ফুটে উঠেছে স্বতন্ত্র শৈলী
মডেলের পদচারণে রানওয়েতে ফুটে উঠছে মেরি আদাম-লিনেয়ার্টের নতুন সংগ্রহের নান্দনিকতা। চলতি বছরের বসন্ত–গ্রীষ্মের পোশাকে রয়েছে নকশার বৈচিত্র্য ও স্বতন্ত্র উপস্থাপনা
লরিয়াল প্যারিসের আয়োজনে রানওয়েতে সংগীত পরিবেশন করছেন কানাডীয় গায়িকা সেলিন ডিওন
লরিয়াল প্যারিসের বসন্ত–গ্রীষ্মকালীন সংগ্রহের পোশাকে রানওয়েতে ভারতীয় মডেল ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন
ওয়েইনসান্তোর ২০২৭ সালের বসন্ত–গ্রীষ্মকলীন সংগ্রহের পোশাকে রানওয়েতে এক মডেল। ব্যতিক্রমী নকশায় ফুটে উঠেছে স্বতন্ত্র উপস্থাপনা
ম্যাক্সোসা আফ্রিকার ২০২৭ সালের বসন্ত–গ্রীষ্মকালীন সংগ্রহের পোশাকে রানওয়েতে এক মডেল। নকশা ও রঙের বৈচিত্র্যে ফুটে উঠেছে আফ্রিকান ফ্যাশনশৈলী
ওয়েইনসান্তোর নকশা করা পোশাকে রানওয়েতে এক মডেল। ২০২৭ সালের বসন্ত–গ্রীষ্মকালীন সংগ্রহের এই পোশাকে রয়েছে ব্যতিক্রমী শৈলীর ছাপ
ওয়েইনসান্তোর ২০২৭ সালের বসন্ত–গ্রীষ্মকালীন সংগ্রহের পোশাকে রানওয়েতে এক মডেল। নকশা ও উপস্থাপনায় তুলে ধরা হয়েছে অভিনবত্ব
একই ফ্রেমে পাঁচ তারকা—মেক্সিকান অভিনেত্রী রেনাতা নোতনি, ব্রাজিলীয় অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক তাইস আরাউজো, মার্কিন গায়িকা এলেনা রোজ, মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া ও ব্রাজিলীয় গায়িকা আনিত্তা। লরিয়াল প্যারিসের বসন্ত–গ্রীষ্ম ২০২৭ সংগ্রহের পোশাকে তাঁদের একসঙ্গে দেখা যায়