বটিয়াঘাটার হাট

প্রতি সপ্তাহের মঙ্গলবার বসে বটিয়াঘাটার হাট। খুলনার বটিয়াঘাটা উপজেলার এ হাট ক্রেতা-বিক্রেতার মিলনমেলা হয়ে ওঠে। নানান রকম পণ্যের মেলা বসে। কেনাবেচার জন্য সপ্তাহজুড়ে এদিনের জন্য অপেক্ষা করে থাকে এলাকাবাসী। সবজি ছাড়াও নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায় এ মেলায়।

নানা ধরনের সবজি নিয়ে হাটে এসেছেন বিক্রেতারা
নানা ধরনের সবজি নিয়ে হাটে এসেছেন বিক্রেতারা
বাঁশের তৈরি ঝুড়ি ও নান ধরনের আসবাব বিক্রি হচ্ছে এ হাটে
মাটির পাত্র নিয়ে এসেছেন কুমোরেরা
তেলে ভাজা মজাদার খাবার বিক্রি হচ্ছে
কাপড়ের দোকানে দর-কষাকষি করছেন এক ক্রেতা
চুইঝাল কিনতে হাটে এসেছেন এক ক্রেতা
ঘি বিক্রি হচ্ছে। কেজি প্রতি ১০০০ টাকায় বিক্রি হচ্ছে এই ঘি
বাক্সে ঝোলানো তাবিজ ও আংটি বিক্রি করছেন এক বিক্রেতা। গলায় সাউন্ড বক্স ঝুলিয়ে বিজ্ঞাপনের প্রচার চালাচ্ছেন তিনি
কাপড় কিনতে ভিড় ক্রেতাদের
বিক্রির আশায় ক্রেতাকে মাটির তৈরি পিঠার ছাঁচ দেখাচ্ছেন এক নারী