হাওরের বুকে ছোট-বড় জলাশয়। স্থানীয় লোকজন সেগুলোকে ‘বিল’ বলে। হাওরের পানি নেমে গেছে। ইজারাদার প্রতিষ্ঠানের জেলেরা এ সময়ে বিভিন্ন বিলে জাল টেনে মাছ ধরেন। জালে ধরা পড়ে নানা দেশীয় প্রজাতির ছোট-বড় মাছ। এরপর হাওরেই নিলামে মাছ বিক্রি হয়। হাওরের মাছ স্বাদে ভরপুর। তাই, বাজারে এর চাহিদাও বেশ। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের চাতলা বিল থেকে সম্প্রতি তোলা ছবি।
