একঝলক (১০ আগস্ট ২০২২)

সিলেটের চা-শ্রমিকেরা দৈনিক মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। এর অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ করেন তাঁরা। লাক্কাতুরা, সিলেট, ১০ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
খড়কুটো দিয়েই উঁচু গাছে বাসা বাঁধে বাবুই পাখি। প্রবল ঝড় কিংবা তুফানেও কোনো ক্ষতি হয় না বাবুইয়ের বাসার। বাসা বানাতে ব্যস্ত পাখি। নালবাগ, কুমিল্লা, ১০ আগস্ট
তুলনামূলক বৃষ্টি কম হওয়ায় খাল–বিলে খুব একটা পানি নেই। নিচু জমিতে একটু পানি জমেছে। তাতেই মাছ শিকারে নেমেছে একদল শিশু-কিশোর। ফুলতলী, কুমিল্লা , ১০ আগস্ট
হাওরের রূপ-সৌন্দর্যে ভরপুর সুনামগঞ্জকে বলা হয় ‘হাওরকন্যা’। জীববৈচিত্র্যে সমৃদ্ধ সম্ভাবনাময় জলাভূমি টাঙ্গুয়ার হাওর। আন্তর্জাতিকভাবে ঘোষিত বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট এটি। পর্যটকেরা হাওর, পাহাড় আর নদীর সৌন্দর্য একসঙ্গে উপভোগ করতে পারেন এখানে। টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, ৯ আগস্ট
বন্ধুসভার উদ্যোগে গাছের চারা রোপণ করতে মাদ্রাসাশিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়। গোপাল নগর, ময়মনসিংহ, ৯ আগস্ট
বরিশাল জেলা মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশ কম আসছে। বাজারে মাছ কম থাকায় দামও অনেক বেশি। আকারভেদে প্রতি মণ ইলিশ বিক্রি হয়েছে ১৬ থেকে ৭৫ হাজার টাকায়। পোর্ট রোড, বরিশাল, ১০ আগস্ট
বিক্রির জন্য বাঁশ ও বেতের তৈরি আসবাব সড়কের পাশে সাজাচ্ছেন ব্যবসায়ী। চৌয়ারা বাজার, কুমিল্লা, ১০ আগস্ট
পুরোদমে চলছে পাট তোলার মৌসুম। কুমার নদে জাগ দেওয়া পাটের আঁশ ছাড়াচ্ছেন কৃষকেরা আর নদের পাড়ে আঁশ ছাড়াচ্ছেন নারীরা। নারী শ্রমিকদের মধ্যে যিনি যত বেশি কাঠির আঁশ ছাড়াবেন, সেই পাঠকাঠি তাঁর। বউঘাটা, ফরিদপুর, ১০ আগস্ট
জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন। কারওয়ান বাজার, ঢাকা, ১০ আগস্ট