সকাল থেকেই কুয়াশার চাদরে ঢেকে ছিল গ্রামীণ মাঠ। বেলা গড়াতেই কেটে যায় কুয়াশা। ঝলমলে রোদ ওঠে। নানা আকার ও রঙের ঘোড়ায় ভরে যায় মাঠ। ঘোড়দৌড় উপলক্ষে এই আয়োজন। গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী এই ঘোড়দৌড়ের আয়োজন করেছিল বগুড়ার গাবতলী উপজেলার উত্তর পাররাণীরপাড়াবাসী। এই ঘোড়দৌড় নিয়েই ছবির গল্প।
