রাজধানীসহ আশপাশের এলাকায় থেকে থেকে বৃষ্টি। এতে পথচলা মানুষেরা পড়েন দুর্ভোগে। যানবাহন পেতে ভোগান্তিতে পড়তে হয়েছে তাঁদের। অনেককে বৃষ্টিতে ভিজে ভিজে চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবারের চিত্র।
আষাঢ়ের দুপুরে রাজধানীতে ঝুম বৃষ্টি। ভোগান্তিতে পড়েন বাইরে বের হওয়া মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
বিজ্ঞাপন
রিকশাযোগে চলাচল করা মানুষেরা পড়েন দুর্ভোগে। বনানী, ঢাকা।
বিজ্ঞাপন
বৃষ্টির মধ্যেই যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়ে নানা যানবাহনে গন্তব্যের উদ্দেশে রওনা দেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকা। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে একজন রিকশাচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বৃষ্টি উপেক্ষা করে পিকআপ ভ্যানে গন্তব্যের উদ্দেশে যাত্রা। বনানী, ঢাকা।বৃষ্টি হলেই জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন মিরপুরের কালশী এলাকার বাসিন্দারা। কালশী রোড, মিরপুর। জলাবদ্ধতায় বিপাকে এক সাইকেল আরোহী। কালশী রোড, ঢাকা। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে মহাসড়ক। ভোগান্তিতে পথচারীরা। তারগাছ এলাকা, গাজীপুর, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক।