একঝলক (১০ জুন ২০২২)

জাতীয় বাজেট ২০২২-২৩ সিপিডির পর্যালোচনা বৈঠকে বক্তারা। লেকশোর হোটেল, গুলশান, ১০ জুন
মহানবী (সা.)–কে অবমাননা ও কটূক্তির প্রতিবাদে জুমার নামাজ শেষে রহিম মেটাল জামে মসজিদের মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেন। তেজগাঁও শিল্প এলাকা, ১০ জুন
বাজেটের বিরোধিতাসহ বিভিন্ন দাবিতে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল বের করে বাম জোট। ঢাকা, ১০ জুন
মহানবী (সা.)–কে অবমাননা করার প্রতিবাদে ধর্মভিত্তিক দলগুলো রাজধানীতে বিক্ষোভ করে। বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা, ১০ জুন
২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা, ১০ জুন
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে আহত ব্যক্তিদের ৬৩ জনের চোখ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। চোখের সমস্যায় ভুগছেন জাহাঙ্গীর নামের এই ব্যক্তি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ড, ১০ জুন
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় আজ শুক্রবার দুপুরে সিলেটের বন্যাকবলিত কানাইঘাট উপজেলার ১০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সিলেট, ১০ জুন
খাবারের জন্য গাছের ডালে বসে ডাকছে কমলাদামা (অরেঞ্জ–হেডেড থ্রাশ) পাখির ছানা। অন্যদিকে আমগাছে বসে ছানাটির জন্য পোকা শিকারের অপেক্ষায় মা পাখিটি। এগুলোকে কেউ ডাকে কমলাবউ, কেউ কেউ কমলাফুলি আবার অনেকেই ডাকে কমলা দোয়েল নামে। তবে দোয়েল আকৃতির পাখিটি ‘কমলাদামা’ নামেই অধিক পরিচিত। বাবুর বাগান, দাপুনিয়া, পাবনা, ১০ জুন
ঝুড়িভর্তি জুম ফসলের ধানসহ হরেক রকমের বীজ ভ্যানগাড়িতে তুলে গন্তব্যে নিয়ে যাচ্ছেন জুমচাষি এক পরিবারের সদস্যরা। বর্ষার আগে এসব বীজ বোনা হয় জুম পাহাড়ে। মোষমারা এলাকা, রাঙামাটি, ১০ জুন
সাপ্তাহিক ছুটির দিন থাকায় পরিবার-পরিজন নিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকায় ঘুরতে বেরিয়েছেন মানুষ। সাবদি এলাকা, নারায়ণগঞ্জ, ১০ জুন