হিমাগার থেকে আলু বের করে বিক্রি করছেন চাষি ও মজুতদারেরা। দামও বেশ ভালো। নানা জাতের আলু হিমাগারেই বিক্রি হচ্ছে প্রতি কেজি জাতভেদে ১৮ থেকে ৩০ টাকা। ধর্মদাস, রংপুর, ১১ জুন রংপুর সিটি বাজারের সামনে গড়ে উঠেছে আমের অস্থায়ী পাইকারি বাজার। নানা জাতের আম বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৬০ টাকা কেজিতে। দূরদূরান্ত থেকে আম এনে আমচাষিরা বিক্রি করছেন। বাজার জমজমাট থাকে ভোর থেকে দুপুর পর্যন্ত। সিটি বাজার, রংপুর, ১১ জুন
বিজ্ঞাপন
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সহায়তায় প্রথম আলো ট্রাস্টের ব্যবস্থাপনায় সিলেট সদরের বন্যাকবলিত জাঙ্গাইল এলাকায় অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সফির উদ্দিন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, সিলেট, ১১ জুন
বিজ্ঞাপন
এখনো বেশ কয়েকটি কনটেইনার থেকে বের হচ্ছে ধোঁয়া। এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় সারি করে রাখা হচ্ছে কনটেইনারগুলো। বিএম কনটেইনার ডিপো, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১১ জুন গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক হুমকির প্রতিবাদে খুলনা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। কে ডি ঘোষ সড়ক, খুলনা, ১১ জুননিয়ম অমান্য করে যানবাহন চলাচল করায় সড়কে বাড়ছে দুর্ঘটনা। ঝুঁকি জেনেও সড়ক বিভাজকের ফাঁক গলে পার হচ্ছেন এক মোটরসাইকেল চালক। গাবতলী, ঢাকা, ১১ জুনদক্ষিণ কেরানীগঞ্জের অ্যালুমিনিয়ামের তৈজসপত্র তৈরির কারখানার মতো অনেক ছোট–বড় কারখানায় কাজ করছে শিশুরা। প্রতিবছর ১২ জুন বিশ্ব শিশুশ্রমবিরোধী দিবস হিসেবে পালন করা হয়। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুশ্রম দ্রুত নিরসন সম্ভব না হলেও সঠিক পদক্ষেপের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব। জিনজিরা, ১১ জুনজাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে ‘ডিজিটাল নিরাপত্তা আইনের ভুক্তভোগী ও প্রকৃত অপরাধী’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়বাজারদরের সঙ্গে সংগতি রেখে স্থানীয় পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও মাসের ৭ তারিখের মধ্যে মজুরি পরিশোধসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ঢাকা পোশাক প্রস্তুতকারী মজুরি বৃদ্ধি শ্রমিক সংগ্রাম পরিষদ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে