প্রায় ১ হাজার ৩০০ কোটি বছর আগের আলোর সন্ধান পেল নাসার টেলিস্কোপ। সেই ছবি হোয়াইট হাউসে দাঁড়িয়ে প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনাল, ১২ জুলাই
বিজ্ঞাপন
রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতুতে পর্যটকের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশি উপভোগ করছেন। ডিয়ার পার্ক এলাকা, রাঙামাটি পর্যটন, ১২ জুলাই
বিজ্ঞাপন
সিলেটের হাওরগুলো এখন পানিতে টইটম্বুর। হাওরের স্বচ্ছ জলের ঢেউয়ের তালে মন মাতাতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে সিলেটের বিভিন্ন হাওরে নৌকায় ঘুরে বেড়ান। উফতার হাওর, বাইশটিলা, সিলেট, ১২ জুলাইঈদুল আজহার তৃতীয় দিনে কীর্তনখোলা নদীর তীরে বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল নগর, ১২ জুলাইঈদের তৃতীয় দিনে পদ্মাপারে লালন শাহ মুক্তমঞ্চের নৌকাঘাটে ছিল উপচে পড়া ভিড়। রাজশাহী, ১২ জুলাইবন্যা পরিস্থিতির কারণে সিলেটের পর্যটনকেন্দ্রগুলোতে এবার পর্যটকদের উপস্থিতি অপেক্ষাকৃত কম। ঈদের ছুটিতে স্থানীয় মানুষ পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন। সাদাপাথর, ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ, সিলেট, ১২ জুলাইরংপুরে ঈদের দ্বিতীয় দিন বিকেলে বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা, রংপুর নগর, ১২ জুলাইঈদের আনন্দ উপভোগ করতেই অনেকেই পরিবার–পরিজন নিয়ে বেড়াতে গেছেন পার্কে। এডওয়ার্ড পার্ক, বগুড়া শহর, ১২ জুলাইগাছ থেকে পাড়া হয়েছে বিলেতি গাব। খুব সুস্বাদু এ ফল বাড়ির উঠান থেকে কুড়িয়ে নিচ্ছেন বাড়ির লোক। পঞ্চবেকি, নেছারাবাদ উপজেলা, পিরোজপুর, ১২ জুলাইআষাঢ়ী পূর্ণিমা উদ্যাপন। রাঙামাটি রাজবন বিহারে বৌদ্ধ পুণ্যার্থী সব বয়সের নারী–পুরুষ ও শিশুরা সমবেত প্রার্থনায় অংশ নেন। বিহার প্রাঙ্গণে, ১২ জুলাইশিকারের অপেক্ষায় আমগাছের মরা ডালে বসে অপেক্ষায় আছে ফড়িং। কাপ্তান বাজার এলাকা, কুমিল্লা, ১২ জুলাইঈদের তৃতীয় দিনও বিভিন্ন স্থান থেকে আসছে কোরবানির পশুর চামড়া। ব্যবসায়ীরা চামড়া কেনার পর লবণ দিয়ে স্তূপ করে রাখছেন। ঋষিপট্টি, কুমিল্লা, ১২ জুলাইবিভিন্ন অফিস খোলা থাকলেও এখনো ফাঁকা রয়েছে প্রধান সড়কগুলো। বেলা সাড়ে ১১টা, দেওয়ানহাট মোড়, চট্টগ্রাম নগর, ১২ জুলাইরাজধানীতে মশার উপদ্রপ বাড়ায়, বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় মশার যন্ত্রণা থেকে বাঁচতে মশারি টানিয়ে ঘুমাচ্ছেন লঞ্চের কর্মচারীরা। সকাল সাড়ে ছয়টা, সদরঘাট টার্মিনাল, ঢাকা, ১২ জুলাইঈদের ছুটি শেষ হলেও এখনো ঢাকা শহর রয়েছে ফাঁকা। বেলা সোয়া ১১টা, মতিঝিল, ১২ জুলাইঈদের তৃতীয় দিনে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা। নানা ধরনের পশুপাখি দেখতে নানা বয়সী মানুষের ঢল নেমেছে। পশুপাখি রাখা খাঁচার সামনে দর্শনার্থীদের জটলা