সড়কের গর্ত দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। তাই সখীপুর-ইন্দারজানি সড়কের বাগান চালা এলাকায় গর্তে কলাগাছ রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সখীপুর, টাঙ্গাইল, ১৬ জুন
বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ শহরের রাস্তা। ষোলঘর, সুনামগঞ্জ, ১৬ জুন
বিজ্ঞাপন
ভেড়ার পাল নিয়ে রাখাল ছুটছেন। দিশাবন, কুমিল্লা, ১৫ জুন
বিজ্ঞাপন
ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও সিলেটের বিভিন্ন এলাকা প্লাবিত। শহরে ঢুকে পড়েছে সুরমা নদীর পানি। তালতলা, সিলেট, ১৬ জুনট্রলারের গতি বাড়ানোর জন্য লাগানো হয়েছে পাল। কাতিয়ানাংলা, বটিয়াঘাটা, খুলনা, ১৬ জুনবাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিতে মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বায়তুল মোকাররম থেকে শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। ঢাকা, ১৬ জুনভারী বৃষ্টি ও উজানের ঢলে নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নদীতীরবর্তী গ্রাম ও চর বন্যাকবলিত হয়েছে। ছাতুনামা চর, ঝুনাগাছ চাপানী, নীলফামারী, ১৬ জুনপ্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ১৬ জুন ‘সংবাদপত্রের কালোদিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। এতে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৬ জুন লম্বা তীক্ষ্ণ ঠোঁটে ব্যাঙ শিকারের পর আহারে ব্যস্ত মাছরাঙা। হিমাইতপুর, পাবনা, ১৬ জুন গ্রাম ঘুরে ঘুরে কাঁঠাল কিনেছেন ব্যবসায়ীরা। সেগুলো ভ্যানে করে হাটে নিয়ে যাওয়া হচ্ছে। পাইকারি ১০০ কাঁঠাল ৮ থেকে ১০ হাজার টাকায় বিক্রি হয়। শাখারিয়া, বগুড়া, ১৬ জুনকয়েক দিন পর শুরু হবে এসএসসি পরীক্ষা। বিদ্যালয়গুলোতে চলছে বিদায় অনুষ্ঠান। একটি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান শেষে ফুল নিয়ে জমির আল ধরে বাড়িতে ফিরছে দুই শিক্ষার্থী। চর শিবরামপুর, হিমাইতপুর, পাবনা, ১৬ জুনগোখাদ্যের দাম কমানোর দাবিতে গরু নিয়ে মানববন্ধন করে চট্টগ্রাম বিভাগীয় ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন। প্রেসক্লাব, চট্টগ্রাম, ১৬ জুন