একঝলক (২১ জুন ২০২২)

বন্যার পানি কিছুটা নেমে যাওয়ায় নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নৌকা। শাহজালাল, সিলেট, ২১ জুন
পদ্মা সেতুর সাড়ে ১০ কিলোমিটার সংযোগ সড়কে নানা জাতের ফুলের গাছ এবং বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে। নাওডোবা, জাজিরা, শরীয়তপুর, ২১ জুন
গত বছর বন্যার পানির তোড়ে স্বামী নয়া মিয়া ভেসে গেছেন। তাঁর আর খোঁজ মেলেনি। সেই ক্ষত নিয়েই এবারের বন্যায় আতঙ্কে মালামাল নিয়ে সড়কে অসহায় দাঁড়িয়ে বেগম বানু। পশ্চিম ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ২১ জুন
বন্যায় সিলেটে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। পানির স্রোতে ভেঙে গেছে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের একপাশ। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফুলচান্দ, সিলেট, ২১ জুন
চার দিকে অথই পানি। শুকনো জায়গা নেই। সেতুর ওপর ত্রিপল টেনে রাখা হয়েছে গবাদিপশু। কিন্তু সেতুটিও এখন ডুবুডুবু। সোনাপুর, জুড়ী, মৌলভীবাজার, ২১ জুন
ভারী বৃষ্টিতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মোষ মারা এলাকার সড়ক ধসে যাচ্ছে। মোষ মারা, রাঙামাটি, ২১ জুন
সড়কের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বন্যার পানির তীব্র স্রোত। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। নোয়ারপাড়া সড়কের আমতলী, ইসলামপুর, জামালপুর, ২১ জুন
যমুনা নদী চকরতিনাথ চরে বাথান করে মহিষ পালেন আমিরুল ইসলাম, দুলাল, রুহল আমিন ও ফকির হোসেন। পানি বাড়তে থাকায় নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে একপাল মহিষ। দীঘাপাড়া চর, সারিয়াকান্দি, বগুড়া, ২০ জুন