একঝলক (২৩ এপ্রিল ২০২২)

ঈদ উপলক্ষে কিশমিশ, জয়ফল, লং, দারুচিনি, এলাচি, পেস্তাবাদাম প্রভৃতি মসলার পসরা ভ্যান গাড়িতে সাজিয়ে ফুটপাতে বসেছেন এই বিক্রেতা। উকিলপাড়া, নারায়ণগঞ্জ, ২৩ এপ্রিল।
ছবি: দিনার মাহমুদ
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কিনতে প্রথম দিনেই কমলাপুর রেলস্টেশনে রাত থেকে অপেক্ষা করছে সাধারণ মানুষ। ঢাকা, ২৩ এপ্রিল
হাওরের বাঁধে লুটপাট ও দুর্নীতি বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ‘বাঁচাও হাওর বাঁচাও দেশ’। ঢাকা, ২৩ এপ্রিল
করোনার বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উঠে যাওয়ায় বিপণিবিতানগুলোয় দিন দিন ভিড় বাড়ছে। ঈদের কেনাকাটায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ব্রাহ্মণবাড়িয়া, ২২ এপ্রিল
সিলেট নগরের জল্লারপাড় ওয়াকওয়েতে প্রতিদিন রাতে ভিড় করে হাজারো মানুষ। বেড়াতে আসা মানুষের কাছে বিক্রির জন্য বিভিন্ন ধরনের আচারের পসরা নিয়ে বসেছেন এক দোকানি। সিলেট, ২২ এপ্রিল
কাটা ধান কাঁধে নিয়ে ফিরছেন কৃষকেরা। বড়লেখা, মৌলভীবাজার, ২৩ এপ্রিল
ঈদের কেনাকাটায় শিশুদের চাহিদায় যুক্ত হয়েছে সাইকেল। বায়না মেটাতে তাই চাচা এই শিশুকে সাইকেল কিনে দিতে নিয়ে এসেছেন। শিশুদের উপযোগী প্রতিটি সাইকেল পাঁচ থেকে আট হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। রংপুর, ২৩ এপ্রিল
প্রখর রোদ, গরম ও রোজার ক্লান্তি উপেক্ষা করে ঈদের কেনাকাটা করতে বাজারে ক্রেতাদের ভিড়। ডাকবাংলো, খুলনা, ২৩ এপ্রিল
সিলেটে জমে উঠেছে ঈদবাজার। নগরের বিভিন্ন বিপণিবিতানে পছন্দের পোশাকের খোঁজে ক্রেতারা। সিলেট, ২৩ এপ্রিল
পাইকারি ফলের আড়ত থেকে আনারস কিনেছেন খুচরা বিক্রেতা সালাম মিয়া। এরপর বিক্রির জন্য ভ্যানে সাজিয়ে নিচ্ছেন। সিলেট, ২৩ এপ্রিল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চিকন সেমাইপল্লিতে কর্মব্যস্ত নারীরা। রবিবাড়িয়া গ্রাম, বগুড়া সদর, ২৩ এপ্রিল
অতিরিক্ত গাড়ির চাপ এবং প্রয়োজনের তুলনায় ফেরি কম থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দীর্ঘক্ষণ গাড়িতে বসে ক্লান্ত হয়ে পড়ছে যাত্রীরা। দৌলতদিয়া, গোয়ালন্দ, ২৩ এপ্রিল
গার্মেন্টস কারখানার রঙের ড্রাম বুড়িগঙ্গা নদীতে ধুচ্ছেন এক শ্রমিক। ড্রামে থাকা রাসায়নিক পানিতে মিশে দূষিত হচ্ছে নদীর পরিবেশ। কামরাঙ্গীরচর, ২৩ এপ্রিল
ঈদকে সামনে রেখে টুপির কারখানায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। কামরাঙ্গীরচর, ২৩ এপ্রিল
ঈদের কেনাকাটা করতে বিপণিবিতানগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৩ এপ্রিল
করোনার বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি উঠে যাওয়ায় বিপণিবিতানগুলোতে ভিড় বাড়ছে। ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ফরিদপুর, ২৩ এপ্রিল
প্রায় প্রতিদিনই বিকেল হলেই রাজধানীর সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, অফিস থেকে বাড়িতে ফিরতে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। সাতরাস্তা, ঢাকা, ২৩ এপ্রিল
ঈদের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। ধানমন্ডি হকার্স মার্কেটে পছন্দের শাড়ি গায়ে দিয়ে আয়নায় দেখছেন এক ক্রেতা। নিউমার্কেট, ঢাকা, ২৩ এপ্রিল