চারদিকে খালবিল নদী-নালা পানিতে থই থই। এ সময়ে নতুন পানিতে দেশি বিভিন্ন মাছের পোনা ছাড়া শুরু হয়েছে। আর তা ধরতে নেমেছে মৎস্যশিকারি। বড়দেশিয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ২৩ জুন সড়কে পানি। যান চলাচল বন্ধ। যাতায়াতে নৌকাই ভরসা। মাধবপুর, কুলাউড়া, মৌলভীবাজার, ২২ জুন
বিজ্ঞাপন
বৃষ্টিতে মহাসড়কের সৃষ্ট গর্তে কাভার্ড ভ্যানটির চাকা পড়ে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উল্টে গেছে যানটি। সোনাইছড়ি, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ২৩ জুন
বিজ্ঞাপন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্যা প্লাবিত। রোগীদের যাতায়াতের জন্য সামনের উঁচু পাকা সড়ক থেকে হাসপাতালের ভেতরের প্রবেশ ফটক পর্যন্ত প্রায় ২০০ ফুট লম্বা ভাসমান সেতু নির্মাণ করে দেওয়া হয়। কুলাউড়া, মৌলভীবাজার, ২২ জুন সিলেটে ত্রাণের জন্য বানভাসি মানুষদের হাহাকার বেড়েই চলছে। ত্রাণের জন্য বন্যাকবলিত এলাকার হাজারো মানুষের অপেক্ষা। বঙ্গবন্ধু হাইটেক পার্ক, কোম্পানীগঞ্জ, ২৩ জুননদীতে পানি বাড়ায় তীব্র স্রোত দেখা দিয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে উভয় ঘাটে আটকা পড়ছে শত শত যানবাহন। ফেরির জন্য অপেক্ষমাণ ঢাকামুখী পণ্যবাহী গাড়ির লম্বা লাইন। দৌলতদিয়া ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৩ জুনপুকুরে ফুটেছে সাদা পদ্ম। কিছু ফুল এখনো ফোটেনি। তেমনই এক পদ্মের কলির ওপর বসেছে ফড়িং। দিঘরাজ, মোংলা, বাগেরহাট, ২৩ জুনআউশ ধানের চারা রোপণে ব্যস্ত চারজন নারী শ্রমিক। সারা দিন কাজ করে প্রত্যেকে মজুরি পান আড়াই শ টাকা। কামাকুছড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৩ জুনপানিতে তলিয়ে গেছে সড়ক। এতে বিপাকে পড়েছেন চলাচলকারীরা। মনিরপুর-রামপুর সড়ক, পত্তন, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, ২৩ জুননিরাপত্তা সরঞ্জাম বাদেই বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করছেন এক ব্যক্তি। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। কলেজ মোড়, বানারীপাড়া, বরিশাল, ২৩ জুনবন্যায় দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যের সংকট। পোষা ছাগলের জন্য পাটপাতা সংগ্রহ করে কলাগাছের ভেলায় নিয়ে ফিরছেন এক যুবক। গুজিমারি, দেওয়ানগঞ্জ, জামালপুর, ২৩ জুনপানিতে তলিয়ে গেছে রান্নাঘর। ইট ফেলে চুলা উঁচুতে নিয়ে রান্না করছেন মিনারা বেগম। মনিপুর, পত্তন, বিজয়নগর , ব্রাহ্মণবাড়িয়া, ২৩ জুনউদ্বোধনের জন্য প্রস্তুত পদ্মা সেতু। জাজিরা, শরীয়তপুর, ২৩ জুনবন্যার পানিতে ঘরে রাখা বোরো ধানে পচন ধরেছে। কয়েক দিন পর রোদ ওঠায় সড়কে ভেজা ধান শুকাতে দিয়েছেন কেউ কেউ। খাগাইল, কোম্পানীগঞ্জ, সিলেট। ২৩ জুন বন্যায় ডুবে গেছে জালাল ব্যাপারীর ঘরবাড়ি। এখন বাড়ির পাশে নৌকাতে পেতেছেন সংসার। মাছ শিকারের পর আজ দুপুরে তা রান্না করছেন স্ত্রী রওশন আরা। শুকনা খাবার খেয়ে তিন দিন কাটানোর পর ভাত-তরকারির জন্য নৌকার ভেতর অপেক্ষা করছে তাঁদের শিশুসন্তান। পোড়ার চর, যাত্রাপুর, কুড়িগ্রাম, ২৩ জুন