প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের এক বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে যাওয়ার পথে ছাত্রদলের নেতা–কর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৪ মে তিন দিনব্যাপী কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ–২০২২ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকা, ২৪ মে
বিজ্ঞাপন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণের পর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মহানগর জজ আদালত, ২৪ মে
বিজ্ঞাপন
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের দূতাবাস আয়োজিত আলোচনা সভায় উপস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানের রাষ্ট্রদূত এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিক নেতারা। ইএমকে সেন্টার, ধানমন্ডি, ঢাকা, ২৪ মে যমুনা নদীর তীর সংরক্ষণ প্রকল্পে দেখা দিয়েছে ভাঙন। ভান্ডাবাড়ি, ধুনট, বগুড়া, ২৪ মে সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় মো. এনায়েত হোসেন নামের এক জেলের জালে ৩০ কেজি ওজনের একটি সামুদ্রিক কাছিম ও ৯০ কেজি ওজনের একটি ডলফিন ধরা পড়ে। পরে জীবিত অবস্থায় সেগুলো সমুদ্রে অবমুক্ত করা হয়। ভোলা, ২৪ মেসড়কের ওপর বোরো ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা। বরইতলা ফেরিঘাট, বরগুনা, ২৪ মে বাগানের পাকা লিচু খেতে এসেছে একটি কাঠশালিক। জামগ্রাম এলাকা, কাহালু, বগুড়া, ২৪ মেলিচু রক্ষায় জাল দিয়ে গাছ ঘিরে রেখেছেন বাগানের মালিকেরা। সেই জালে আটকা পড়েছে একটি বাদুড়। জামগ্রাম এলাকা, কাহালু, বগুড়া, ২৪ মেসিলেটের বিভিন্ন হাওর-বিল এখন পানিতে টইটম্বুর। নতুন পানিতে বেড়জাল দিয়ে মাছ ধরতে নেমেছেন মৎস্যজীবীরা। রামপাশা, বিশ্বনাথ, সিলেট, ২৪ মেসিলেটে অনেক এলাকায় এখনো বন্যার পানি পুরোপুরি নামেনি। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বন্যাকবলিত গ্রামগুলোতে। তাই স্কুল শেষে বাড়ি ফিরতে কলাগাছের তৈরি ভেলাই ভরসা শিক্ষার্থীদের। শেখপাড়া, রামপাশা, বিশ্বনাথ, সিলেট, ২৪ মে৮০ বছর বয়সী খোদেজা বেগমের স্বামী মারা গেছেন সাত বছর আগে। ঘরে রয়েছে প্রতিবন্ধী মেয়ে। করোনা মহামারির সময় হোসিয়ারি কারখানায় কাজ নিয়েছিলেন। এখন সেই চাকরিও গেছে। উপায় না পেয়ে পাইকারি ব্যবসায়ীদের ফেলে দেওয়া পচে যাওয়া সবজি সংগ্রহ করছেন। সবজির নষ্ট হয়ে যাওয়া অংশ ফেলে নিজেদের খাবারের জন্য কিছুটা রাখবেন। বাকিটা সস্তায় বিক্রি করবেন তিনি। দ্বিগুবাবুর বাজার, নারায়ণগঞ্জ, ২৪ মেঘাঘট নদে মাছ ধরতে গিয়েছিলেন দুই জেলে। তবে তেমন মাছ পাননি। প্রচণ্ড রোদ আর গরমে ক্লান্ত দেহে বাড়ি ফিরছেন তাঁরা। হোসেননগর এলাকা, রংপুর, ২৪ মেপুকুর থেকে ধরা হয়েছে পাবদা মাছ। সেগুলো ককশিটের বাক্সে বরফ দিয়ে বিক্রির জন্য নেওয়া হবে ঢাকায়। নয়লাপাড়া, বিলাশপুর, শেরপুর, বগুড়া, ২৪ মেনীলফামারী জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের মছিরত গোরগ্রামে ১৭ মে একটি সরকারি আমগাছ উপড়ে পড়ে দিনমজুর নজরুল ইসলামের বাড়ির ওপর। গাছটি অপসারণ না করায় সাত দিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারটি। নীলফামারী, ২৪ মেসুনামগঞ্জে কমছে বন্যার পানি। এখনো কিছু কিছু বাড়িঘর রয়েছে পানির নিচে। পূর্ব সুলতানপুর এলাকা, সুনামগঞ্জ, ২৪ মে বরিশাল সিটি করপোরেশনের মেয়রের নির্দেশে ব্যাটারিচালিত ইজিবাইকগুলোকে ‘বরিশাল জেলা ও মহানগর ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা শ্রমিক কল্যাণ সংগঠন’–এর সদস্য করা হচ্ছে। মালিকদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নিয়ে ইজিবাইকগুলোতে লাগিয়ে দেওয়া হচ্ছে স্টিকার। সেগুলো বৈধভাবে সড়কে চলাচলের জন্য পরে টোকেন প্রদান করবেন সিটি করপোরেশনের মেয়র। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল নগর, ২৪ মে পুকুরে ফুটতে শুরু করেছে পদ্ম। বরিশালের স্থানীয় বাসিন্দাদের কাছে এই পুকুরটি পদ্ম পুকুর নামে পরিচিত। ফুল ফোটার পরে অনেকেই সেখানে ঘুরতে আর ছবি তুলতে যান। বান্দ রোড, বরিশাল নগর, ২৪ মেফুল থেকে মধু আহরণ করছে প্রজাপতি। শুভপুর এলাকা, সদর উপজেলা, কুমিল্লা, ২৪ মেসিলেটের কানাইঘাট উপজেলার বিষ্ণুপুর এলাকার এই সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় লোকজন। সিলেট, ২৪ মেকাক–চিলের ভয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে পালাচ্ছে গিরগিটি। দামোদর, ফুলতলা, খুলনা, ২৪ মেদইয়ের পাত্র তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন এক নারী। পাত্রগুলো মিষ্টির দোকানে আড়াই টাকা করে বিক্রি হয়। গিলাতলা কুমারপাড়া, ফুলতলা, খুলনা, ২৪ মেসংযোগ সড়ক না থাকায় নির্মাণের পর ২০ বছরের বেশি সময় ধরে কাজে আসছে না সেতুটি। এতে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় লোকজন। দিলবর নগর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৩ মেমেঘনা নদীর ইলিশা-রামদাসপুর নৌপথে চলছে যাত্রীবাহী অবৈধ নৌযান। সদর উপজেলা, ভোলা, ২৪ মেখাগড়াছড়ির দীঘিনালায় ২৯তম জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোয়ালখালী (সদর) ইউপি একাদশ ও মেরু একাদশের খেলোয়াড়দের মধ্যে বল দখলের লড়াই। পুরোনো স্কুলমাঠ, খাগড়াছড়ি, ২৩ মে সবুজ লতায় ছেয়ে আছে ভবনের দেয়াল। এমন মনোরম দৃশ্যের দেখা মেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সামনে। চট্টগ্রাম, ২৪ মেহালদা নদী থেকে সংগ্রহ করা ডিম রূপান্তর হয়েছে মাছের রেণুতে। ছোট আকৃতির এসব রেণু দেখাশোনায় ব্যস্ত সময় কাটছে খামারিদের। মাছুয়াঘোনা এলাকা, হাটহাজারী, চট্টগ্রাম, ২৪ মে