ঝালকাঠিতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নদীতে ঝাঁপ দিয়ে আহত হন হাবিব খাঁ ও তাঁর স্ত্রী সায়রা বেগম। শুক্রবার রাতে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসার পথে মারা যান হাবিব। ঢামেক মর্গে তাঁর স্ত্রী সায়রা বেগমের আহাজারি। ঢাকা, ২৫ ডিসেম্বরকক্সবাজারে গৃহবধূকে ধর্ষণের দ্রুত তদন্ত ও বিচারের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে সম্মিলিত সামাজিক আন্দোলন। শাহবাগ, ২৫ ডিসেম্বর
বিজ্ঞাপন
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। উপজেলা থেকে নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করে কেন্দ্রের পথে রওনা হচ্ছেন আনসার, পুলিশ সদস্যসহ রিটার্নিং কর্মকর্তারা। সদর উপজেলা, পাবনা, ২৫ ডিসেম্বর
বিজ্ঞাপন
গতকাল দিবাগত রাত আড়াইটার আগুনে পুড়ে যায় বস্তির ৫২টি ঘর। লাল মসজিদ বস্তি, টঙ্গী, ২৫ ডিসেম্বররংপুরে তিস্তার চরে এবার ভুট্টা চাষ বেড়েছে। ভুট্টার জমিতে নিড়ানি দিচ্ছেন নারী কৃষকেরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২৫ ডিসেম্বরলঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যাত্রীদের জানাজায় বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারো মানুষ অংশ নেয়। বরগুনা, ২৫ ডিসেম্বররাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা ও পাবনার কাজিরহাট নৌপথে চলাচলকারী অধিকাংশ লঞ্চ অনেক পুরোনো। অদক্ষ চালকের কারণে মাঝেমধ্যে এভাবে একটি আরেকটির সঙ্গে ধাক্কা লাগে। শনিবার পাটুরিয়া থেকে আসা অনিকা-২ নামের লঞ্চটি দৌলতদিয়া ঘাটে ভেড়ানোর সময় কয়েকবার একাধিক লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। দৌলতদিয়া, গোয়ালন্দ, রাজবাড়ী। ২৫ ডিসেম্বর, শনিবার সকালেনিজের পরিধানের জন্য ত্রিপুরাদের ঐতিহ্যবাহী পোশাক রিনাই তৈরিতে ব্যস্ত কনেতি ত্রিপুরা। মায়াফাপাড়া এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৪ ডিসেম্বরবুনো ফুলের রস খেতে ওড়াউড়ি করছে মৌটুসি পাখি। সাপছড়ি ফুরোমোন এলাকা, রাঙামাটি, ২৫ ডিসেম্বরবেড়েছে শীত। বাড়ছে গরম কাপড়ের চাহিদা। শীতের সময় মাথার টুপি, হাতমোজাসহ গরম কাপড় বিকিকিনি বাড়ে। এসব জিনিস নিয়ে ফেরি করে বিক্রি করতে বেরিয়েছেন এক ব্যক্তি। জেল রোড এলাকা, সিলেট, ২৫ ডিসেম্বরবিশ্রামরত বাছুরটিকে বিরক্ত করছে কাক। গার্হস্থ্য অর্থনীতি কলেজ প্রাঙ্গণ, খুলনা, ২৫ ডিসেম্বরলঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ প্রিয়জনের খোঁজে হাসপাতাল চত্বরে ভিড় করছেন আত্মীয়স্বজন। হাসপাতাল কর্তৃপক্ষের টাঙানো ছবির সঙ্গে নিজেদের সঙ্গে থাকা ছবি মিলিয়ে নিচ্ছেন অনেকে। আবার অনেকেই প্রিয় স্বজনের সন্ধান না পেয়ে আহাজারি করছেন। বরগুনা জেলা হাসপাতাল চত্বর, ২৫ ডিসেম্বরদূর আকাশে ডুবে যাচ্ছে ভোরের সূর্য। গোধূলিবেলায় মাঝি তাঁর নৌকা তীরে ভেড়াচ্ছেন। কালিতলা গ্রোয়েন, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ২৫ ডিসেম্বরনগরের পাথরঘাটার পবিত্র জপমালা রানির গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিন। নারী-পুরুষ, শিশু-কিশোর এই প্রার্থনায় অংশ নেয়। চট্টগ্রাম, ২৫ ডিসেম্বরলালবাগের কামরাঙ্গীরচর এলাকায় বিআইডব্লিউটিএর উচ্ছেদের ঘোষণার প্রতিবাদে কামরাঙ্গীরচর এলাকাবাসী মানববন্ধন করেন। প্রেসক্লাব, ২৫ ডিসেম্বর