একঝলক (২৬ মে, ২০২২)

রাজধানী ঢাকায় ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার সংবাদ সংগ্রহের সময় এক সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে সাংবাদিকেরা মানববন্ধন করেন। কেন্দ্রীয় শহীদ মিনার, সিলেট, ২৬ মে
ছবি: আনিস মাহমুদ
রংপুর সিটি করপোরেশনে সব ভূমিহীনের আবাসন নিশ্চিত ও খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের নামে বরাদ্দের দাবিতে ভূমিহীন সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। এতে নগরের বিভিন্ন এলাকার ভূমিহীন লোকজন অংশ নেন। সিটি বাজার, রংপুর, ২৬ মে
৪০ বছর ধরে বিভিন্ন হাটে বাঁশের তৈরি ডালা, কুলা, ঝাঁকা বিক্রি করেন মো. আরজান আলী (৭০)। বর্তমানে লিচু ব্যবসায় চাহিদা থাকায় প্রতিদিন লিচুর হাটে ডালা, ঝাঁকা বিক্রি করেন তিনি। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২৬ মে
লিচু সতেজ রাখতে ও ক্ষতি এড়িয়ে মোড়কজাত করতে ব্যবসায়ীদের প্রয়োজন পড়ে সবুজ পাতার। তাই লিচুর হাটে আলাদাভাবে গড়ে উঠেছে পাতার বাজার। এক আঁটি তাজা পাতা বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়। আওতাপাড়া, ঈশ্বরদী, পাবনা, ২৬ মে
সিলেট নগরে কমেছে বন্যার পানি। তবে বানের জলে ভেসে আসা ময়লা-আবর্জনায় ভরে গেছে নালা-নর্দমা। যতরপুর, সিলেট, ২৬ মে
বন্যার পানি কমায় সিলেট নগরের মিরাবাজার এলাকায় কিশোরী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র থেকে লোকজন চলে গেছেন। এখন বিদ্যালয়ে শ্রেণিকক্ষ পাঠদানের উপযোগী করার কাজ চলছে। ২৬ মে
‘নির্মাণাধীন আশুগঞ্জ বিদ্যুৎ প্রকল্প: একটি আর্থসামাজিক সমীক্ষা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৬ মে
‘জনস্বাস্থ্য সুরক্ষায় ২০২২-২৩ অর্থবছরের বাজেটে তামাক কর প্রস্তাবনা’ শীর্ষক সংবাদ সম্মেলন করে আহসানিয়া মিশন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৬ মে
ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় অস্ত্র হাতে ছাত্রলীগ কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ২৬ মে
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৬ মে
ময়মনসিংহে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন। ব্যানার, পোস্টার, ফেস্টুনে চারদিকে ছিল নির্বাচনী আবহ। শম্ভুগঞ্জ ইউ সি উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ, ২৬ মে
আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নগরের বিভিন্ন স্থানে হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেলচালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এতে হেলমেটের চাহিদা বেড়ে গেছে। জেলা পরিষদ মার্কেট, কুমিল্লা, ২৬ মে
নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে মহাসড়কে দেদার চলছে অটোরিকশা, ভ্যানসহ তিন চাকার যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়, নারায়ণগঞ্জ, ২৬ মে
পটুয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলাকালে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা সড়কে অবস্থান নেন। পটুয়াখালী, ২৬ মে
জ্যৈষ্ঠ মাসে শহর-গ্রাম সর্বত্র তালশাঁসের চাহিদা। ভাওয়াল মির্জাপুর বাজারে বিক্রির জন্য রাখা হয়েছে তাল। গাজীপুর, ২৬ মে
ফরিদপুরে শ্রীশ্রী গঙ্গামন্দির প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম স্মরণানুষ্ঠানে কীর্তন পরিবেশন করেন ঝিনাইদহের গৌরবাণী সম্প্রদায়ের কীর্তনিয়া পলাশ সরকার। ফরিদপুর, ২৬ মে
রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে মেট্রোরেল স্টেশনের নিচে পয়োনিষ্কাশন লাইন তৈরির জন্য দীর্ঘদিন ধরে সড়কের এক পাশে খুঁড়ে রাখা হয়েছে। ফলে সড়কের এক লেন দিয়ে উভয়মুখী যানবাহন চলাচল করছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়ে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। শেওড়াপাড়া, ঢাকা, ২৬ মে