ভিজিএফ কার্ডধারীরা সকাল থেকে চালের জন্য লাইনে দাঁড়িয়ে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ছবিটি তোলা হয়। ২৭ এপ্রিলবৈশাখে বেড়েছে তাপমাত্রা। প্রখর রোদ আর অসহনীয় গরমে ক্লান্ত রিকশাচালক ঘুমিয়ে পড়েছেন রিকশায়। সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে তোলা। ২৭ এপ্রিল
বিজ্ঞাপন
ঈদ ঘনিয়ে আসায় নতুন পোশাক কিনতে দোকানে ভিড় করেছেন ক্রেতারা। রাঙামাটি শহরের বনরূপা কাটা পাহাড় মার্কেট। ২৭ এপ্রিল
বিজ্ঞাপন
পোশাক কেনা শেষে এবার মানানসই গয়না কিনতে ক্রেতাদের ভিড়। ঈদ উপলক্ষে আয়োজিত তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলায়। চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ২৭ এপ্রিল চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বায়েজিদ সংযোগ সড়কের আরেফিন নগর এলাকায় চট্টগ্রামমুখী একটি বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে বিদ্যুতের খুঁটিটি সড়কে উপড়ে পড়ে। ২৭ এপ্রিল প্রচণ্ড গরম পড়েছে। এতে শিলাবৃষ্টির আশঙ্কায় চাষিরা পাকা ও আধা পাকা ধান কেটে ফেলেছেন। এখন মাড়াই শেষে ঢালাই বাতাস দিয়ে চিটাধান পরিষ্কার করা হচ্ছে। বোধিপুর, রাঙামাটি, ২৭ এপ্রিলঈদের আর বেশি দেরি নেই। তাই পরিবারের সবার ব্যবহৃত পোশাক-আশাক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন বাড়ির গৃহিণীরা। দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার পদ্মা নদী। গোয়ালন্দ, রাজবাড়ী। ২৭ এপ্রিলবাঁশ-বেতের ঝুড়ি বানিয়ে বাজারে বিক্রি করতে এনেছেন এক বিক্রেতা। স্থানীয় কৃষকেরা সবজি পরিবহনের কাজে ব্যবহার করেন এসব ঝুড়ি। মিরসরাইয়ের দারোগারহাট বাজার থেকে তোলা। ২৭ এপ্রিলঈদ সামনে রেখে যানবাহন চলাচল বৃদ্ধি পাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট চলছে। ধীতপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ এপ্রিলএখন খাল-বিল, নদী-নালা প্রায় শুকনা। শৌখিন মাছশিকারিরা জাল নিয়ে নেমে পড়েছেন মাছ শিকারে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা চাঁদপুর ব্রিজ এলাকা থেকে তোলা। ২৬ এপ্রিলকাপড় কেনাকাটা প্রায় শেষ। এখন চলছে পোশাকের সঙ্গে মিলিয়ে চুড়ি, লিপস্টিক ও ইমিটেশনের গয়না কেনা। কুমিল্লা নগরের হিলটন টাওয়ার। ২৭ এপ্রিলবিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকাবাসী প্রতিবাদস্বরূপ কলাবাগান তেঁতুলতলা মাঠে থানার নির্মাণকাজ বন্ধের দাবিতে মাঠের সীমানায় বিভিন্ন গাছ রোপণ করেন। ২৭ এপ্রিল