সুপ্রিম কোর্টের প্রবেশপথ ও আদালত প্রাঙ্গণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সুপ্রিম কোর্ট, ঢাকা, ২৯ মে ‘ছাত্রদলের হামলা’র প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৯ মে
বিজ্ঞাপন
নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন করে নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ২৯ মে
বিজ্ঞাপন
বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির জেলা মহিলা দলের সম্মেলনে গত শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি থানার সামনে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। গাবতলী, বগুড়া, ২৯ মেপাকা ধান কাটার পর মাড়াই শেষ। খেতেই চলছে খড় শুকানোর কাজ। ব্যস্ত কৃষক পরিবারের সবাই। উজানচর, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৯ মেচাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি বাজার নিতাইগঞ্জে বিকিকিনি কম। নেই আগের মতো ব্যস্ততা। কাজ না পাওয়ায় অলস সময় পার করছেন দিনমজুরেরা। আর কে দাস রোড, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ, ২৯ মে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ জুন। এ উপলক্ষে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। কুমিল্লা, ২৯ মে
হাওরে এখনো পানিবন্দী বোরো ধান। এরই মধ্যে কোমরসমান পানিতে নেমে ধান কাটছেন কৃষকেরা। আহমদপুর, দক্ষিণ সুরমা, সিলেট, ২৯ মে
সিলেটের সুরমা নদী এখন পানিতে টইটম্বুর। নতুন পানিতে জাল দিয়ে মাছ ধরছেন নদীতীরের মানুষ। কুশিঘাট, সিলেট, ২৯ মেঢাকা থেকে ভান্ডারিয়াগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে ১০ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শানুহার এলাকা, উজিরপুর, বরিশাল, ২৯ মে ছড়ার পাড়ের কুয়া থেকে পানি সংগ্রহ করছে এক শিশু। মায়াফাপাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২৮ মেচাঁদের গাড়িতে বোঝাই করা হয়েছে অতিরিক্ত পণ্য। এরপর আবার গাড়ির পেছনের মালামালের ওপর ঝুঁকি নিয়ে বসেছেন লোকজন। মোনতলা কিজিং আদাম, রাঙামাটি, ২৯ মে
টানা গরমের পর বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। বৃষ্টির মধ্যেই অনেকে কাজে বের হয়েছেন। মুজগুন্নী, খুলনা, ২৯ মেআন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। সাহেববাজার, রাজশাহী, ২৯ মেদীর্ঘ ২৬ মাস পর চালু হয়েছে বন্ধন এক্সপ্রেস ট্রেন। কলকাতা থেকে খুলনায় আসার পর নামছেন যাত্রীরা। হাতে ভারতীয় রেল কর্তৃপক্ষের দেওয়া রজনীগন্ধা ফুল। রেলস্টেশন, খুলনা, ২৯ মেগুলশান থেকে বনানী ১১ নম্বর ব্রিজে ওঠার আগে সড়কে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে ব্যক্তিগত গাড়ি। ১১ নম্বর ব্রিজ, বনানী, ঢাকা, ২৯ মেসচেতনতার অভাবে ফাঁদ পেতে ডাহুক পাখি শিকার করেছেন তিন যুবক। ইউটিউব থেকে স্পিকারের মাধ্যমে পাখির ডাক বাজিয়ে ফাঁদে ফেলা হয়। শালাইপুর-পীরগাছা সড়ক, গয়েশপুর পাবনা, ২৯ মেনিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায় একটি ডাম্প ট্রাক। এতে খুঁটিটি ভেঙে যায়। রাজবাড়ী-বালিয়াকান্দি সড়ক, রাজবাড়ী, ২৯ মেসড়ক দুর্ঘটনা বাড়ছে। তবু নিয়ম মানছেন না অনেক মোটরসাইকেলচালক ও আরোহীরা। নিয়ম অমান্য করে হেলমেট ছাড়াই তিন আরোহী নিয়ে চলছে মোটরসাইকেল। বছিলা, ঢাকা, ২৯ মেমাসের শেষ দিকে বাসা বদল করছেন অনেকে। পিকআপ ভ্যানে মালামালের ওপর বসে ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশে যাচ্ছে একটি পরিবার। বছিলা, ঢাকা, ২৯ মেপুনরায় ব্যবহারের জন্য বুড়িগঙ্গা নদীতে ধোয়া হচ্ছে প্লাস্টিকের টুকরা। ইসলামবাগ, চুনাওয়ালা ঘাট, ঢাকা, ২৯ মেবুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ দোতলা বসতি। টিনের তৈরি এসব বসতির মধ্যেই বেড়ে উঠছে শিশুরা। ইসলামবাগ, ঢাকা, ২৯ মেপর্যাপ্ত পানি পরিশোধনের ব্যবস্থা না থাকায় হাতিরঝিলের পানির একাংশে শেওলার আস্তরণ জমেছে। বিবর্ণ পানির দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় মানুষ ও চলাচলকারীরা। হাতিরঝিল, ঢাকা, ২৯ মে