ট্রাকে ঝুঁকি নিয়ে ঢাকা থেকে ঈদে বাড়ি ফিরছেন পোশাক খাতের কর্মীসহ নানা পেশার শ্রমিকেরা। ছবিটি রংপুর নগরের মেডিকেল মোড় এলাকার মহাসড়ক থেকে তোলা। ৩০ এপ্রিলপরিবারের সঙ্গে ঈদ করতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী মানুষ এভাবে ফেরিতে নদী পাড়ি দিয়ে দৌলতদিয়া ঘাটে আসছেন। দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট। ৩০ এপ্রিল
বিজ্ঞাপন
পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢল নেমেছে দৌলতদিয়া ঘাটে। তাঁদের বহনের জন্য দৌলতদিয়া ঘাটমুখে ফাঁকা গাড়ির কয়েক কিলোমিটার লম্বা লাইন। ৩০ এপ্রিল
বিজ্ঞাপন
শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-জাজিরা নৌপথে অনুমোদনবিহীন স্পিডবোট চালানো হচ্ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শিবচরের বাংলাবাজার ঘাট । ৩০ এপ্রিলঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়, গাজীপুর, ৩০ এপ্রিলবাসের ছাদে ঝুঁকির ঈদযাত্রা। দীর্ঘ যাত্রায় ছাদেই ঘুমিয়ে পড়েছেন দুই যাত্রী। একটু অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা। ফটকি সেতু, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ৩০ এপ্রিললাইফ জ্যাকেট পড়ে সন্দ্বীপের উদ্দেশে কাঠের সার্ভিস বোটে করে রওনা করছেন সন্দ্বীপ এলাকার মানুষ। চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা নৌঘাট এলাকা থেকে আজ শনিবার ছবিটি তোলাসাজেক রুইলুই পর্যটন কেন্দ্রের রিসোর্ট কটেজের পুরো এলাকা সাজিয়ে রেখেছেন মালিকেরা। ঈদের পরপরই এখানে পর্যটকের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। রুইলুই, সাজেক, বাঘাইছড়ি উপজেলা, রাঙামাটি, ৩০ এপ্রিল