পুকুরের পানিতে দলবদ্ধভাবে ভাসছিল রাজহাঁসের দল। হঠাৎ যেন আনমনে দলছুট এক সফেদ রাজহাঁস। ৬ নং ঘাট হরিজন কলোনি, খুলনা, ৭ জুলাইসকাল বেলা নিজের উৎপাদিত লাউ বিক্রি করতে হাটে নিয়ে যাচ্ছেন কৃষক সুমন শেখ। বদরপুর, ফরিদপুর, ৭ জুলাই
বিজ্ঞাপন
কয়েক দিন আগেও এক হালি লেবুর দাম ছিল ২০ টাকা। ঈদ আসায় সেই লেবুর দাম হয়ে যায় দিগুণ। লেবু কিনতে ভিড় করছেন ক্রেতারা। লির্ভাটি মোড়, কুমিল্লা, ৭ জুলাই
বিজ্ঞাপন
বাড়ির পাশে খালের পানিতে বড়শি ফেলে মাছ শিকারে বসেছেন শৌখিন মৎস্যশিকারি সুমন শেখ। মাছও পাচ্ছেন বেশ ভালো। চাঁদপুর, ফরিদপুর,৭ জুলাইকুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত কাউন্সিলরদের সঙ্গে প্রথম সভা করেন। কুমিল্লা,৭ জুলাইবগুড়া শহরের অভিজাত এলাকার বিভিন্ন বিপণিবিতানে পোশাকের ওপর চলছে ছাড়। তবুও ক্রেতাসমাগম অনেকটাই কম। জলেশ্বরীতলা, বগুড়া, ৭ জুলাই ঈদুল আজহা উপলক্ষে সড়কের ধারে গোখাদ্য ঘাস, খড়, ভুসি, খইল বিক্রির পসরা সাজিয়েছেন শাহীন রহমান । বেচা–বিক্রিও হয় বেশ। কলোনি, বগুড়া, ৭ জুলাইবাসের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে বগুড়ায়। ১৪, ১৫ ও ১৬ তারিখের ফিরতি টিকিটের চাপ সবচেয়ে বেশি বাস কাউন্টারে। সাতমাথা, বগুড়া, ৭ জুলাইআম, কাঁঠাল, কলাসহ বিভিন্ন ফলমূল ও শাকসবজি নিজের খেত থেকে সংগ্রহের পর বিক্রির জন্য পসরা সাজিয়ে সড়কের পাশে বসেছেন পাহাড়ি নারীরা। এসবের ক্রেতা যানবাহনে যাতায়াতকারী লোকজন। সড়কের পাশে গ্রাম হওয়ায় পণ্য বেচাকেনায় বেশ সুবিধা পান বিক্রেতারা। সদরের সাপছড়ি বৌধিপুর গ্রাম, রাঙামাটি, ৭ জুলাইমহিলাবিষয়ক অধিদপ্তরের আয়বর্ধক কর্মসূচি (আইজিএ) প্রকল্পের আওতায় সেলাইয়ের কাজ শিখছেন নারীরা। দীঘিনালা উপজেলা সদরের সৈকত ভবন, খাগড়াছড়ি, ৭ জুলাইমুক্তির আনন্দ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মোমেনশাহী এতিমখানা শিশু সদন কালিকার শিশুদের ঈদের আনন্দ দেওয়ার ৪০ জন এতিম শিশুর মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করে। বলাশপুর, ময়মনসিংহ, ৭ জুলাইকোরবানির জন্য গরু কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। আজ বেলা সাড়ে ১১টায় কর্ণফুলী পশুর হাটে। চট্টগ্রাম,৭ জুলাইনীল মালা চাকমা নিজের বাগানে ভারতের মহালি জাতের বেশ সুস্বাদু গাছপাকা আম সংগ্রহ করছেন বিক্রির জন্য। প্রতিটি আমের ওজন সোয়া কেজি থেকে দেড় কেজি। এ জাতের আমের এলাকাসহ সারা দেশে বেশ চাহিদা রয়েছে। সদরের বৌধিপুর গ্রাম, রাঙামাটি, ৭ জুলাইঈদুল আজহা উপলক্ষে অনেকেই নতুন মোবাইল ক্রয় করবেন। তাই মোবাইলের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ক্রেতারা তাঁদের পছন্দমতো মুঠোফোন কিনতে এসেছেন। গির্জা মহল্লা, বরিশাল, ৭ জুলাইঈদে চাহিদা বাড়ে বিভিন্ন রকম মসলার। তাই ক্রেতা আকর্ষণে হরেকরকম মসলার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।
লক্ষ্মীদাসের হাট , ফরিদপুর ৭ জুলাইদুই দিন পরেই ঈদ। নাড়ির টানে বাড়ি ফেরা। শেষ মুহূর্তের ঘরে ফেরার ভিড়। সায়েদাবাদ, ঢাকা,৭ জুলাই