এক ঝলক(০৩ মে, ২০২১)

করোনার বিধিনিষেধের কারণে বন্ধ আছে গণপরিবহন। চালু হতে পারে পরিবহন—এ আশায় বাসের মেরামতকাজ করছেন শ্রমিকেরা। সায়েদাবাদ, ৩ মে
রাস্তার পাশে বসে সকাল থেকে সাহায্যের জন্য অপেক্ষা করছেন হোসেন আলী। জানালেন, গত বছরের লকডাউনে অনেকে সাহায্য দিলেও এবার তেমন কেউ এগিয়ে আসছেন না। কাকরাইল সড়কের দুপাশে হোসেন আলীর মতো বেশ কয়েকজন অসহায় মানুষকে প্রতিদিনই সাহায্যের আশায় শুয়ে-বসে থাকতে দেখা যায়। ঢাকা, ২ মে
সাতক্ষীরা থেকে তিন মাস আগে ব্লাড ক্যানসার রোগ নিয়ে হাসপাতালে আসে সাত বছরের শিশু আতিকুল। করোনার সংক্রমণ ধরা পড়ায় ১৬ দিন ধরে তাকে করোনা ইউনিটে রাখা হয়। বাইরে থেকে তার বড় ভাই প্রতিদিন এভাবেই তার সঙ্গে দেখা করে। ঢাকা শিশু হাসপাতালের করোনা ইউনিটে, ২ মে
একদিকে মাঠে পাকা ধান, অন্যদিকে ধান কাটার শ্রমিকসংকট। এমন সংকটের সময় কৃষকের বড় সহায় হয়েছে কৃষিযন্ত্র (কম্বাইন্ড হারভেস্টার)। দ্রুত সময়ে একই সঙ্গে ধান কাটা ও মাড়াই–ঝাড়াই করা যায় বলে কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এই কৃষিযন্ত্র। জাফরাবাদ, মিরসরাই, চট্টগ্রাম, ২ মে
করোনাভাইরাসের আতঙ্ক আছে, তবে ছেলের জন্য জুতা তো কিনতে হবে। তাই ছেলেকে গাড়িতে বসিয়ে জুতা এনে পরিয়ে মাপ দেখে নিচ্ছেন বাবা মো. ইমরান। এলিফ্যান্ট রোড, ঢাকা, ২ মে