হাট থেকে পছন্দের গরু কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। ছবিটি আজ শুক্রবার রাজধানীর পোস্তগোলা সেতু থেকে তোলা। ছবি: হাসান রাজাঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আজ শুক্রবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মুক্ত আসর নামের একটি সামাজিক সংগঠন। ছবি: প্রথম আলোঈদের আগের দিন আজ শুক্রবার জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চে করে বাড়ি ফিরছে নগরবাসী। নৌযানে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুন বেশি যাত্রী যেন ঈদযাত্রার চির চেনা সেই দৃশ্য। ছবিটি রাজধানীর পোস্তগোলা সেতু থেকে তোলা। ছবি: হাসান রাজাদিনাজপুরে চিরিরবন্দরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে গতকাল বৃহস্পতিবার ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মুক্ত আসর। ছবি: প্রথম আলোঈদের ছুটিতে রাজধানী ছেড়েছেন অনেক নগরবাসী। তাই অনেকটাই ফাঁকা ব্যস্ততম ফার্মগেট এলাকা। ছবিটি শুক্রবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালামগোলাপি রঙের জবা ফুলের ছবিটি শুক্রবার সকালে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামানফসলের মাঠে কাজ করছেন কৃষাণ-কিষানিরা। বৃহস্পতিবার দিনাজপুরের চিরিরবন্দর এলাকা থেকে তোলা। ছবি: এ এস এম আলমগীরকচু পাতায় জমে আছে এক ফোঁটা বৃষ্টির পানি। শুক্রবার ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামানযান চলাচলের জন্য চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান চৌধুরী উড়ালসড়ক শুক্রবার সকালে খুলে দেওয়া হয়েছে। ছবিটি দুপুরে তোলা। ছবি: জুয়েল শীলশুক্রবার রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে বাড়িমুখী মানুষের উপচেপড়া ভিড়। ট্রেনের ভেতরে ও ছাদে তিল ঠাঁই ছিল না। ছবি: প্রথম আলোঈদুল আজহা উপলক্ষে পশুর হাটে উট নিয়ে ক্রেতার অপেক্ষায় এক বিক্রেতা। ছবিটি বৃহস্পতিবার পাকিস্তানের ইসলামাবাদ থেকে তোলা। ছবি: রয়টার্সস্বজনদের সঙ্গে ঈদ করতে লঞ্চে করে গ্রামের বাড়ি ফিরছেন অনেকেই। ছবিটি বৃহস্পতিবার রাজধানীর পোস্তগোলা সেতু থেকে তোলা। ছবি: সাইফুল ইসলামমিয়ানমারের মংডু এলাকায় পুড়িয়ে দেওয়া বাড়ির পাশে পড়ে আছে একটি গাড়ির ধ্বংসাবশেষ। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্সঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় হাস্যোজ্জ্বল মুক্তামণি। ছবিটি বৃহস্পতিবার তোলা। ছবি: মানসুরা হোসাইনহাজিরা সৌদি আরবের আরাফাত ময়দানে। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: আবীর আবদুল্লাহ, ইপিএ-ইএফইঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ছবিটি শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস সড়ক তোলা। ছবি: গোলাম মর্তুজাহাট থেকে কোরবানির গরু কিনে বাড়ি ফিরছেন এক ক্রেতা। ছবিটি চট্টগ্রাম নগরের আমবাগান এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীলসৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদ্যাপন করেছেন মাদারীপুরের চারটি উপজেলার মানুষ। ঈদের জামাতের ছবিটি শুক্রবার সকালে সদর উপজেলার তাল্লুক গ্রাম থেকে তোলা। ছবি: প্রথম আলোঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস সড়ক থেকে আজ সকাল সাড়ে আটটায় তোলা ছবি। ছবি: মাসুদ রানালিচু গাছের কচি রঙিন পাতা। ছবিটি সম্প্রতি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীবাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট খেলার জন্য চট্টগ্রাম এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ছবিটি শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের র্যাডিসন ব্লু হোটেলের সামনে থেকে তোলা। ছবি: জুয়েল শীলমুন্সীগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড়। ছবিটি আজ বৃহস্পতিবার তোলা। ছবি: ফয়সাল হোসেনএক পাশের সড়ক ফাঁকা। আর অন্যপাশে যানবাহনের দীর্ঘ লাইন। সেখানে আটকা পড়ে রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি। এটি ঈদের কারণে ঢাকা ছেড়ে যাওয়া ঈদে ঘরমুখী মানুষের চাপের কারণে নয়। পুলিশ বলল, ভিআইপি কেউ যাবেন নিউ এয়ারপোর্ট রোড দিয়ে, তাই এ দৃশ্য। ছবিটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আর্মি স্টেডিয়ামের সামনের রাস্তা থেকে তোলা। ছবি: আহসান হাবীব