এক ঝলক (২৮ এপ্রিল, ২০২১)

ফুটপাতে চুড়ি–ফিতাসহ বিভিন্ন জিনিস বিক্রি করেন নানান বয়সের এসব ব্যবসায়ী। এখন লকডাউনে ফুটপাতে বিক্রিবাট্টা বন্ধ। তাই বাড়ির পাশে বাগানে গাছের ছায়ায় লুডু খেলে সময় পার করছেন তাঁরা। শোভারামপুর, ফরিদপুর, ২৮ এপ্রিল। ছবি: আলীমুজ্জামান
তীব্র গরম উপেক্ষা করে মাঠে ধান কেটে সেই ধান কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। গঙ্গাচড়ার গজঘণ্টা, রংপুর, ২৮ এপ্রিল
প্রখর রোদের মধ্যে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে আসা মানুষের ভোগান্তি। মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল মাঠে, যশোর, ২৮ এপ্রিল
করোনার সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ থাকলেও পাবনায় অহরহ চলছে লেগুনা গাড়ি (হিউম্যান হলার)। গাদাগাদি করে বসে যাচ্ছেন যাত্রী। অনেকের মুখে নেই মাস্ক, নেই সামাজিক দূরত্ব। এতে বাড়ছে করোনায় সংক্রমণের ঝুঁকি। বাস টার্মিনাল, লস্করপুর, পাবনা, ২৮ এপ্রিল
লকডাউনের কারণে সারা দেশে দূরপাল্লার বাস চলাচল বন্ধ বয়েছে। মহাসড়কগুলোতে শুধু পণ্য ও জরুরি সেবা পরিবহন চলাচলের অনুমতি থাকলেও চিত্রটি ভিন্ন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ, অবৈধ সব যানবাহন চলাচল করছে। সাইনবোর্ড মোড়, ঢাকা, ২৮ এপ্রিল
করোনা প্রতিরোধে দ্বিতীয় ডোজ টিকা নিচ্ছেন অনেকেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৮ এপ্রিল
লকডাউনে গাবতলী বাস টার্মিনাল স্থবির হয়ে আছে। দূরপাল্লার যান চলাচল না করার কারণে অনেকেই এ সুযোগে গাড়ি মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গাবতলী, ঢাকা, এপ্রিল ২৮
লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা হলেও মার্কেটে ক্রেতাসমাগম কম। আজিজ সুপার মার্কেট, ঢাকা, ২৮ এপ্রিল
করোনাভাইরাস বিস্তার রোধে চলছে লকডাউন। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। বাস না পেয়ে ট্রাকে করেই গন্তব্যে যাচ্ছেন অনেকে। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৮ এপ্রিল
লকডাউনের শুরু থেকে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। গাড়ি না চললেও অনেক পরিবহনশ্রমিকের সময় কাটে টার্মিনালে। অলস সময়ে বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছেন এক শ্রমিক। কদমতলী বাস টার্মিনাল, সিলেট, ২৮ এপ্রিল
কুষ্টিয়ায় করোনাকালে ক্ষতিগ্রস্ত বেদে, হরিজন, তৃতীয় লিঙ্গ ও অসচ্ছল শতাধিক পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়। শেখ কামাল কুষ্টিয়া স্টেডিয়াম, কুষ্টিয়া, ২৮ এপ্রিল
বট ফল পাখিদের লোভনীয় খাদ্য। সিঁদুরে লালকপালি বসন্তবাউরি পাখি হলদে রঙের পাকা বট ফল খাচ্ছে। রাজবন বিহার, রাঙামাটি, ২৮ এপ্রিল