কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে সূর্য। এরও রয়েছে স্নিগ্ধ আলো। সে আলোতে হাসছে কসমস ফুল। ছবিটি গতকাল সোমবার বগুড়ার শাজাহানপুর উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা, বগুড়াপর্তুগালের রাজধানী লিসবনের ওরিয়েন্ট মিউজিয়ামে গতকাল সোমবার শানশি লোকনৃত্য পরিবেশন করছেন এক শিল্পী। এটি ছিল চীনা নববর্ষ উপলক্ষে একটি উৎসব-পূর্ব মহড়া। ছবি: রয়টার্সবনে ফুটেছে বনজুঁই। আজ মঙ্গলবার সকালে ছবিটি রাঙামাটি শহরের রাঙাপানির লুম্বিনী বনবিহার এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমাচট্টগ্রাম নগরে নিবন্ধনবিহীন-ফিটনেসবিহীন অটোরিকশা ও বাসের বিরুদ্ধে অভিযান চালায় বিআরটিএ। ছবিটি আজ দুপুর একটার দিকে নগরের টাইগারপাস মোড় থেকে তোলা। ছবি: জুয়েল শীলনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ওসমানী স্টেডিয়াম-সংলগ্ন ইসদাইর এলাকার সড়কটির বেহাল অবস্থা। সড়কের সৃষ্ট গর্তে পড়ে যেকোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। ছবিটি ২ ফেব্রুয়ারি দুপুরে তুলেছেন পাপ্পু ভট্টাচার্য্যধান কাটা শেষ। এখন চলছে মাড়াই ও শুকানোর কাজ। এ সময় বাড়ির উঠানে রাখা ধান যেন চুরি না হয়ে যায়, সে জন্য পাশেই খড়ের ঘর তৈরি করে পাহারা দেন কৃষক। ছবিটি ২ ফেব্রুয়ারি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী গ্রাম থেকে তোলা। ছবি: এ কে এম ফয়সালগাজীপুরের বোর্ডবাজারের সাইনবোর্ড এলাকায় আজ মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে একটি সোয়েটার কারখানায় আগুন লাগে। চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি: প্রথম আলোপাড়ায় পাড়ায় ফেরি করে চলছে হাওয়াই মিঠাই বিক্রি। শিশুরা দেখলেই দে ছুট। হাওয়াই মিঠাই তাদের চাই-ই চাই। ছবিটি সিলেট নগরের কাজিরবাজার ব্রিজ থেকে ২ ফেব্রুয়ারি তোলা। ছবি: আনিস মাহমুদ, সিলেটবসন্তের হাওয়া লেগেছে পাহাড়ে। কচি পাতার দেখা মিলছে। ছবিটি রাঙামাটি শহরের রাঙাপানীর লুম্বিনী বনবিহার এলাকা থেকে তোলা। ছবি: সুপ্রিয় চাকমানৌকায় করে বাজারে বিক্রির জন্য সবজি নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি সিলেট নগরের কাজিরবাজার এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদবিদ্যালয় ছুটির পর দল বেঁধে বাড়ি ফিরছে বন্ধুরা। ছবিটি বগুড়া শহর থেকে তোলা। ছবি: সোয়েল রানা নিবন্ধনবিহীন ও ফিটনেসবিহীন অটোরিকশা ও বাসের বিরুদ্ধে চট্টগ্রামে আজ মঙ্গলবার বিআরটিএ অভিযান চালায়। ছবিটি নগরের টাইগারপাস মোড় থেকে তোলা। ছবি: জুয়েল শীলকুমিল্লার পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) বাগানের চিত্র এটি। ছবি: এম সাদেককুমিল্লার বার্ডের বাগানে ফুটে আছে বর্ণিল সব ফুল। ছবি: এম সাদেকলিসবনের ওরিয়েন্ট মিউজিয়ামে নৃত্য পরিবেশন করেন শানঝি ফোক ডান্স ও মিউজিক ট্রোপের শিল্পীরা। এটি চীনের নতুন বছর উদ্যাপনের অনুষ্ঠানেরই একটি অংশ। ছবিটি ১ ফেব্রুয়ারি তোলা। ছবি: রয়টার্সচিড়িয়াখানা থেকে কোনো প্রাণী পালিয়ে যেতে চাইলে কীভাবে আটকানো যায় সেই মহড়া অনুষ্ঠিত হয় টোকিওর ওয়েনো জো-তে। সেখানে জেব্রার বেশে এক ব্যক্তি। আর জাল দিয়ে ঘিরে তাঁকে আটকানোর চেষ্টা করছে চিড়িয়াখানার কর্মীরা। ছবিটি ২ ফেব্রুয়ারি তোলা। ছবি: এএফপিচিড়িয়াখানায় নিজের এলাকায় বসে খাবার খাচ্ছে রি রি নামের পুরুষ পান্ডাটি। ছবিটি ২ ফেব্রুয়ারির টোকিওর ওয়েনো জো থেকে তোলা। ছবি: এএফপিবাসের ভেতরে যাত্রী দাঁড়াবার জায়গা নেই। তাই ছাদে নেওয়া হচ্ছে যাত্রী। বাসটি খুলনার সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে এসেছে। ছবিটি জিরো পয়েন্ট -রূপসা সড়ক থেকে তোলা। ছবিটি আজ মঙ্গলবার তুলেছেন সাদ্দাম হোসেনকলকাতার রাস্তায় এক ঝাঁক পায়রাকে খাবার দিচ্ছে এই শিশুটি। ছবিটি আজ মঙ্গলবার তোলা। ছবি: আইএএনএসবস্তায় এক শিশুকে বসিয়ে তাকে টেনে নিয়ে যাওয়ার খেলায় মেতে উঠেছে আরেক শিশু। ছবিটি আজ খাগড়াছড়ি সদরের প্রতাপ পাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী, খাগড়াছড়িরাজধানীর ফুটপাতগুলোতে শীতের পিঠা বিক্রির ধুম পড়েছে। মিরপুর-১১ নম্বরের রাস্তার পাশে খেজুরের রস ও নারকেল দিয়ে তৈরি পিঠা খাচ্ছেন ক্রেতারা। ছবি: সাবিনা ইয়াসমিনবেনারসি শাড়ির রেশমি সুতা তৈরি করছেন একজন কারিগর। ছবিটি রাজধানীর মিরপুর এলাকা থেকে তোলা। ছবিটি আজ সকালে তোলা। ছবি: সাবিনা ইয়াসমিনমুন্সিগঞ্জের নাটেশ্বরে আবিষ্কৃত হাজার বছরের প্রাচীন বৌদ্ধ মন্দিরের অংশ। অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের নেতৃত্বে খননকাজ চলছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলমমহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ হয়নি। ঝুঁকি নিয়ে এসব যান চলাচল করছে। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বুড়িগঙ্গার ৬ নম্বর সেতু থেকে তোলা। ছবি: আশরাফুল আলম