X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক ( ০৩ মে ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 03 May 2018, 09:17
লান্টানা ফুলের মধু খেতে ব্যস্ত পংখিল। পংখিল এক প্রজাতির বড় আকারের লাল প্রজাপতি। মাধপুর, দাপুনিয়া, পাবনা সদর, ৩ মে। ছবি: হাসান মাহমুদ
দমকা হাওয়ার তোড়ে ঝরে পড়েছে টগর ফুল। শেখঘাট এলাকা, সিলেট, ৩ মে। ছবি: আনিস মাহমুদ
লিচুবাগানে থোকা থোকা সবুজ লিচু। কিছুদিন পরই পেকে লাল হবে এগুলো। নাজিরপুর, পাবনা সদর, ৩ মে। ছবি: হাসান মাহমুদ
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর রামখণ্ড এলাকায় একটি শতবর্ষী হিজলগাছ ভেঙে পড়েছে। ফরিদপুর, ২ মে। ছবি: আলীমুজ্জামান
মেঘ ও রোদের লুকোচুরি খেলা চলছে। তারপর বৃষ্টি ও ঝড়। তাই একটু রোদের দেখা মিললেই তড়িঘড়ি করে পাকা ধান মাড়াই করে নিচ্ছেন কৃষকেরা। কর্ণপুর গ্রাম, বগুড়া সদর, ৩ মে । ছবি: সোয়েল রানা
খেত থেকে সবজি সংগ্রহ করে বাড়ি ফিরছেন দুই পাহাড়ি নারী। এগুলো বিক্রি হবে বাজারে। জামতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৩ মে। ছবি: পলাশ বড়ুয়া
হেলে পড়া পাকুর গাছে ঝুলছে দুষ্টু ছেলের দল। কাজলগৌড়ি, শাজাহানপুর, বগুড়া, ৩ মে। ছবি: সোয়েল রানা
জলাশয়ে ছিপ ফেলে মাছের অপেক্ষায় একজন। কুমারগাঁও এলাকা, সিলেট সদর, ৩ মে। ছবি: আনিস মাহমুদ
দুপুরে হঠাৎ আকাশ কালো করে মেঘ। চরনোয়াবাদ, ভোলা সদর, ৩ মে। ছবি: নেয়ামতউল্যাহ
সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটির সঙ্গে বাড়তি ছুটি থাকায় অনেকেই ঘুরতে বেরিয়েছেন। চা-বাগানে ঘুরতে গিয়ে সপরিবারে চলছে ছবি তোলা। লাক্কাতুরা সিলেট, ২ মে। ছবি: আনিস মাহমুদ
একটু বৃষ্টিতেই পানি জমে যায়। পয়োনালা ও বৃষ্টির পানি মিলে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। বাঁশপট্টি, শনির আখড়া, ঢাকা, ২ মে। ছবি: হাসান রাজা
শিল্পী জর্ডান উলফসনের ‘কালার্ড স্কাল্পচার’ শীর্ষক এই শিল্পকর্মটি প্রদর্শিত হচ্ছে লন্ডনের টেইট মডার্ন গ্যালারিতে। যুক্তরাজ্য, ২ মে। ছবি: রয়টার্স
বিদ্যুতের তারে বসে আছে কসাই পাখি। এই পাখি ল্যানিডি গোত্রভুক্ত। সাভার, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
ইউক্রেনের কিয়েভে আয়োজিত টিউলিপ উৎসবে ফুল দেখছেন দর্শনার্থীরা। কিভ, ইউক্রেন, ২ মে। ছবি: এএফপি
এক ফুলে কয়েকটি প্রজাপতি। যেন ফুলের মধু খাওয়ার প্রতিযোগিতা চলছে। সুরভী উদ্যান, রংপুর, ২ মে। ছবি: মঈনুল ইসলাম
ঢাকার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের বিচারকাজ চলছে। শাহবাগ এলাকায় কয়েকজনকে জরিমানা করা হয়। ঢাকা, ৩ মে। ছবি: সুমন ইউসুফ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চাকরিচ্যুত শিক্ষক নাসির উদ্দিন আহমদকে চাকরিতে পুনর্বহাল করার দাবিতে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৩ মে। ছবি: হাসান রাজা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। গণভবন, ঢাকা, ৩ মে। ছবি: ফোকাস বাংলা
বামবার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত কনসার্টে মাইলস। গিটার হাতে হামিন আহমেদ। আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা, ঢাকা, ৩ মে। ছবি: সাইফুল ইসলাম
চট্টগ্রাম নগরের পোর্ট কানেকটিং সড়কটি চলাচলের অনুপযোগী। পুরো সড়ক খানাখন্দে ভরা। তারপরও ধুলোয় আচ্ছন্ন গোটা এলাকা। দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। নিমতলা এলাকা, পোর্ট কানেকটিং সড়ক, চট্টগ্রাম, ৩ মে। ছবি: জুয়েল শীল
আরও পড়ুন
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি
নতুন বেতনকাঠামো, প্রকল্প ও কর্মসূচিতে ব্যয় বাড়াচ্ছে সরকার, টাকা পাবে কোথায়
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে