সিরিয়ার আলেপ্পোর কাছের একটি এলাকায় ভাঙা রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে শিশুটি। ছবিটি বৃহস্পতিবারের। ছবি: রয়টার্সবৃষ্টিতে ভিজে একসা হাঁসগুলো। ছবিটি গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্য থেকে তোলা। ছবি: রয়টার্সখুলনার জিরো পয়েন্ট থেকে ফুলতলা বাইপাস সড়কটিতে ভারী যানবাহন চলে। তারই একটি গুরুত্বপূর্ণ লিংক সড়ক এটি। কয়েক জায়গায় গর্ত হওয়ায় সেখানে যানবাহনগুলো বিকল হয়ে পড়ছে। ছবিটি আজ শনিবার তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনমাছ ধরার জন্য পানি সেচতে ব্যস্ত শিশু। ছবিটি আজ শনিবার খুলনার মুজগুন্নী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনপানকৌড়ির উড়াল। ছবিটি আজ শনিবার খুলনার গোয়ালখালী এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেনঘুরে ঘুরে কুলা, চালনি, ডালা ও পলো বিক্রি করছেন এক ব্যবসায়ী। ছবিটি গতকাল শুক্রবার সকালে ফরিদপুর শহরের কমলাপুর এলাকা থেকে তোলা। ছবি: আলীমুজ্জামানগাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী। আজ শনিবার সকালে কারাগারের সামনে থেকে তোলা ছবি। ছবি: প্রথম আলোভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে শনিবার সকালে জঙ্গিবাদবিরোধী আয়োজনে শিক্ষার্থীরা। ছবি : সাইফুল ইসলামসকাল থেকে প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি। জমে থাকা পানিতে গোসল করছে দোয়েল। ছবিটি শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা। ছবি : সাইফুল ইসলামবরিশালে জেলখাল উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেছে নারী পুরুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরাও। ছবিটি আজ শনিবার সকালে মধু মিয়ার পোল সংলগ্ন এলাকা থেকে তোলা। ছবি: সাইয়ানগতকাল শুক্রবার মিরপুরের রূপনগরে ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এতে এক জঙ্গি নিহত ও ওসিসহ তিন পুলিশ কর্মকর্তা আহত হন। এখন বাড়িটির সামনে পুলিশ পাহারা বসানো হয়। ছবিটি আজ শনিবার সকালে তোলা। ছবি: আশরাফুল আলমসারা দেশ থেকে কোরবানির পশু আসতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন হাটে। ছবিটি আজ শনিবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলমকণ্ঠশীলনের আবৃত্তি অনুষ্ঠানে দলীয় আবৃত্তি করছেন শিল্পীরা। ছবিটি আজ শনিবার শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তন থেকে তোলা। ছবি: আশরাফুল আলমফটোফি বর্ষসেরা আলোকচিত্রী পুরস্কার ২০১৫ লাভ করেছেন ফ্রিল্যান্স আলোকচিত্রী কেএম আসাদ। ‘ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি’র পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে বরেণ্য আলোকচিত্রী শহিদুল আলম, আলোকচিত্রী আক্কাস মাহমুদ, মুস্তাফিজ মামুন প্রমুখ। ছবিটি শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম মিলনায়তন থেকে তোলা। ছবি: প্রথম আলো