সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ঈদের ছুটিতে বেড়াতে এসেছেন অসংখ্য পর্যটক। ছবিটি রোববার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদরাজধানীর মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় উটপাখি। ছবিটি ঈদের দ্বিতীয় দিন আজ রোববার বিকেলে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর যেসব এলাকায় রিকশা চলাচল নিষিদ্ধ, ঈদের ছুটিতে সে সব এলাকায়ও চলছে রিকশা। রিকশায় করে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ছবিটি রোববার দুপুরে হাতিরঝিল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামরাজধানীর ৩০০ ফিট সড়কে হাতি দিয়ে গাড়ি থামিয়ে টাকা তুলছেন এক মাহুত। ছবিটি রোববার তোলা। ছবি: সুমন ইউসুফজার্মানির কোলনে দেখা মিলবে এমন বিশাল শিং বিশিষ্ট লাল হরিণের। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপিপবিত্র ঈদুল আজহা উপলক্ষে নতুন পোশাক পরে এই সাজে সেজেছে রোহিঙ্গা শিশুটি। ছবিটি শনিবার কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা শিবির থেকে তোলা। ছবি: রয়টার্স৭৪তম ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বলিউড তারকা জর্জ ক্লুনি এখন ইতালির ভেনিসে। ছবিটি গতকাল শনিবার তোলা। ছবি: রয়টার্সফ্রান্সের ৪৩তম দ্যুভিল ইউএস ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে দ্যুভিলের সমুদ্রসৈকত এলাকায় টহল দিচ্ছেন এক সেনা সদস্য। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপিএগিয়ে যাচ্ছেন ১৫তম মাউন্ট ব্ল্যাঙ্ক আলট্রা ট্রেইলে অংশ নেওয়া পর্বতারোহীরা। ছবিটি শনিবার ইতালির কোমাইয়ার থেকে তোলা। ছবি: এএফপিগ্রামের মেঠো পথের দুই পাশে বন্যার পানি। পথের ওপর শুকাতে দেওয়া হয়েছে পাটখড়ি। ছবিটি শনিবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর এলাকা থেকে তোলা। ছবি: সাজেদুল আলমসড়কে তৈরি হওয়া খানাখন্দে বাসের চাকা পড়ে প্রায় উল্টে যাওয়ার জোগাড় যাত্রীবাহী বাসের। ছবিটি রোববার চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকা থেকে তোলা। ছবি: জুয়েল শীলঈদের দ্বিতীয় দিন আজ রোববার ঢাকার লালবাগ কেল্লায় দর্শনার্থীদের ভিড় ছিল। বিকেলে তোলা ছবি। ছবি: সাইফুল ইসলামকোরবানির মাংসের জন্য ভিড় করেছেন নিম্ন আয়ের মানুষ। ছবিটি রোববার তেজগাঁওয়ের তেজকুনিপাড়া এলাকা থেকে তোলা। ছবি: সাজিদ হোসেনঈদের দ্বিতীয় দিন আজ রোববার রাজধানীর শিশু পার্কে ভিড় ছিল চোখে পড়ার মতো। ছবি: সাইফুল ইসলামহ্যানোভার বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিলনায়তন প্রাঙ্গণে ঈদ উৎসবে মেতে উঠে সেখানকার বাংলাদেশি ছাত্র ছাত্রী। তাঁদের সঙ্গে যোগ দেয় প্রবাসী বাঙালিরা। ছবি: সরাফ আহমেদ