X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক (০৪ মে ২০১৯)
নিজস্ব প্রতিবেদক
Published: 04 May 2019, 08:58
ফণীর প্রভাবে ভাঙা বাঁধের ওপর দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। মহেশখালী, কক্সবাজার, ৪ মে। ছবি: রুহুল বয়ান
ভারতের ওডিশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত লোকালয়। ওডিশা, ভারত, ৪ মে। ছবি: রয়টার্স
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিম পাশের ষাইটপাড়া এলাকায় ভাঙা বাঁধের ওপর দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। মহেশখালী, কক্সবাজার, ৪ মে। ছবি: রুহুল বয়ান
ফণীর প্রভাবে ঝোড়ো হাওয়ায় বিধ্বস্ত মতলব উত্তরের জহিরাবাদ ইউনিয়নের বোরোচর চরউমেদ গ্রামের একটি ঘর। মতলব, চাঁদপুর, ৪ মে। ছবি: আলম পলাশ
জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কায় এলাকাবাসী। মহেশখালী, কক্সবাজার, ৪ মে। ছবি: রুহুল বয়ান
ফণীর প্রভাবে সাগরের জোয়ারের পানি বেড়ে যাওয়ায় খালের বাঁধের গেট খুলে দেওয়া হয়। খালের পানি বেড়ে যাওয়ায় মাছ ধরতে নেমে পড়ে এলাকাবাসী। জোয়ারিয়ানালা, কক্সবাজার, ৪ মে। ছবি: সাজিদ হোসেন
এটি একটি রেলস্টেশন। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটা বোঝার আর জো নেই। পুরি, ওডিশা, ভারত, ৪ মে। ছবি: এএফপি
ঘূর্ণিঝড় ফণী এত তীব্রভাবে ওডিশায় আঘাত করেছে যে সমুদ্রে মাছ ধরার নৌকা ঘরের ওপরে এসে আছড়ে পড়েছে। ওডিশা, ভারত, ৪ মে। ছবি: এএফপি
ঘূর্ণিঝড় ফণীর আঘাতে পুরি সমুদ্রসৈকতের আশপাশের ক্ষতিগ্রস্ত বাড়িঘর। পুরি, ওডিশা, ভারত, ৪ মে। ছবি: এএফপি
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে মেঘাচ্ছন্ন হয়ে আছে ঢাকার আকাশ। ছবি: জামিল খান
আশ্রয়কেন্দ্রে অপেক্ষা। দাকোপ, খুলনা, ৪ মে। ছবি: সাদ্দাম হোসেন
রাতে ছোবল হানা ঝড়ে রাস্তায় পড়ে আছে ঘর। গোপালখালী, পাথরঘাটা, খুলনা, ৪ মে। ছবি: সাদ্দাম হোসেন
ঘূর্ণিঝড় ফণীর কারণে ৩ নম্বর পানখালি সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে স্থানীয় লোকজন। দাকোপ, খুলনা,৪ মে। ছবি: সাদ্দাম হোসেন
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাত থেকে বইছে ঝোড়ো হাওয়া। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ স্থানে রাখা হয়েছে। বাগেরহাট, ৪ মে। ছবি: ইনজামামুল হক
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাত থেকে বাগেরহাটে বইছে ঝোড়ো হাওয়া। ৪ মে, শনিবার। ছবি: ইনজামামুল হক
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বৃষ্টিতে সয়লাব রাস্তা। এর মধ্যেই শহর পরিষ্কারে নেমেছেন পরিচ্ছন্নতা কমী। কলেজ রোড, মাগুরা, ৪ মে। ছবি: কাজী আশিক রহমান
চাঁদপুরে মেঘনা নদীতে ঝড়ের প্রভাব। তীরে সতর্কসংকেত দিচ্ছে লাল নিশান। শুক্রবার, বিকেল ৪ টা, চাঁদপুর, ৪ মে। ছবি: আলম পলাশ
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে চট্টগ্রামে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। প্রবর্তক, চট্টগ্রাম, ৪ মে। ছবি: জুয়েল শীল
ভারতের ওডিশার রাজ্যের পুরীতে গতকাল শুক্রবার ঘূর্ণিঝড় ফণীর আঘাতের পর লন্ডভন্ড একটি ঘূর্ণিঝড় টেম্পো স্ট্যান্ড। পুরী, ওডিশা, ভারত, ৪ মে। ছবি: এএফপি
জাপানের নতুন সম্রাট নারুহিতো জনসাধারণের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। ইম্পেরিয়াল প্রাসাদ, টোকিও, জাপান, ৪ মে। ছবি: এএফপি
নতুন রানি সুথিদাকে নিয়ে অভিষেক অনুষ্ঠানে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। তিন দিনব্যাপী অভিষেক উৎসব উৎসব হবে। হিন্দু ও বৌদ্ধ রীতি অনুযায়ী জাঁকালোভাবে আয়োজিত অভিষেক অনুষ্ঠানকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ব্যাংকক, থাইল্যান্ড, ৪ মে। ছবি: এএফপি
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নগরীতে ঝোড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হয়েছে। স্কুল শেষে বাড়ি ফিরছে বন্ধুরা। ফিরিঙ্গী বাজার, চট্টগ্রাম, ৪ মে। ছবি: জুয়েল শীল
ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে গেছে। সন্তানকে কোলে নিয়ে আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন বাবা-মা। মোংলা, বাগেরহাট, ৪ মে। ছবি: সুমেল সারাফাত
পাকা ধান ঘরে তোলা সম্ভব হয়নি। বৃষ্টিতে ধানগাছ নুয়ে পড়েছে। তাই নিয়ে চিন্তায় পড়েছেন এই কৃষক। মঘি, মাগুরা, ৪ মে। ছবি: কাজী আশিক রহমান
ঘূর্ণিঝড় ফণীর আঘাতে লণ্ডভণ্ড ঘরবাড়ি। চর চান্দিয়া, জেলে পাড়া, সোনাগাজী, ফেনী, ৪ মে। ছবি: আমজাদ হোসাইন
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝোড়ো বাতাস বইছে। আন্ধারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঘর উড়ে গেছে। পড়ে গেছে পাশের চিংড়ি ঘেরে। মোংলা, বাগেরহাট, ৪ মে। ছবি: সুমেল সারাফাত
আশ্রয়কেন্দ্র থেকে বৃদ্ধ বাবাকে নিয়ে বাড়ি ফিরছেন দুই ছেলে। চর চান্দিয়া, সোনাগাজী, ফেনী, ৪ মে। ছবি: আমজাদ হোসাইন
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কৃষ্ণচূড়াগাছটি পাশে থাকা লাইট পোস্টের তারে আটকে আছে। ডিসি লেক এলাকা, বরিশাল, ৪ মে। ছবি: সাইয়ান
মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিল ‘ঘুরে দাঁড়ানোর ৬ বছর’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ও অনুদানপ্রাপ্ত আহত শ্রমিকেরা। সিএ ভবন, কারওয়ান বাজার, ৪ মে। ছবি: দীপু মালাকার
আরও পড়ুন
গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে
নতুন বেতনকাঠামো, প্রকল্প ও কর্মসূচিতে ব্যয় বাড়াচ্ছে সরকার, টাকা পাবে কোথায়
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে
পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক–নাছিমসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতারা