দূষণে বুড়িগঙ্গার পানি কালো রং ধারণ করেছে। ছাড়াচ্ছে দুর্গন্ধ। তবুও দূষণ থেমে নেই। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সাইফুল ইসলামফার্মগেটের এই ব্যস্ততম ফুটপাত সব সময়ই থাকে ভাসমান ব্যবসায়ীদের দখলে৷ এতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের৷ ছবিটি আজ বিকেলে ফার্মগেট থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিনঝুমকা লতা ফুল সচরাচর চোখে পড়ে না। ছবিটি সম্প্রতি রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি: জামিউল ইসলামহাতিরঝিলের লেকে পার্শ্ববর্তী ভবনের প্রতিচ্ছবি। ছবিটি আজ মঙ্গলবার সকালে হাতিরঝিলের বেগুনবাড়ি অংশ থেকে তোলা। ছবি: তরিকুল ইসলামঅনেক বাড়ির প্রবেশপথে বাগান বিলাস চোখে পড়ে। ছবিটি সম্প্রতি রাজধানীর কুড়িল এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালামঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পাবনার ঈশ্বরদীর বেনারসি পল্লির কারিগরেরা। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: হাসান মাহমুদউরুগুয়েতে তেল পরিশোধনকারী একটি প্রতিষ্ঠানের সামনে উপজাতের স্তূপ। ছবিটি সোমবার তোলা। ছবি: রয়টার্সরাজধানীতে দিনভরই লেগে থাকে যানজট। তবে বিকেলে অফিস ছুটির পরে যানজট আরও কয়েকগুণ বেড়ে যায় ৷ ছবিটি আজ বিকেলে ফার্মগেট থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিনঈদের কেনাকাটায় জুতা কিনতে দোকানে ঘুরছেন অনেকে৷ ছবিটি আজ ফার্মগেট থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিনরাজধানীর শেরবাংলা নগরে বৃক্ষমেলার স্টল ঘুরে দেখছেন এই তরুণী। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলমপবিত্র রমজান মাসে ইফতারের আগে বাড়ি ফেরার জন্য সবাই ব্যস্ত। আর এ সময় জনসাধারণের চাপ বাড়তে থাকে। তুলনামূলক যানবাহন কম থাকায় বাসে ওঠার জন্য যেন যুদ্ধে নামতে হয়। ছবিটি মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলমরাজধানীর লেডিজ ক্লাবে মঙ্গলবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: ফোকাস বাংলাবর্ষার আগেই চালতা ফুল ফুটে আছে গাছের ডালে। ছবিটি মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরীস্থানীয় বাজারে কাঁঠাল বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এই ব্যক্তি। আকারভেদে একেকটি কাঁঠাল ১৫ থেকে ৩০ টাকায় বিক্রি করবেন তিনি। ছবিটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের জামতলী এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী