দীর্ঘ চিকিৎসার পর বাবাকে হাসপাতাল থেকে নিতে এসেছে জান্নাতুল। তার বাবা মো. আল আমিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বাসায় ফিরছেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৬ এপ্রিল
দীর্ঘ চিকিৎসার পর বাবাকে হাসপাতাল থেকে নিতে এসেছে জান্নাতুল। তার বাবা মো. আল আমিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বাসায় ফিরছেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৬ এপ্রিল

এক ঝলক (০৬ মে, ২০২১)

বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দেড় হাজার দরিদ্র, দুস্থ, ভাসমান ও অসচ্ছল মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী হিসেবে ত্রাণ ও অর্থসহায়তা প্রদান করা হয়। শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম, বরিশাল, ৬ মে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদের শেষ দিনে নিয়োগকে কেন্দ্র করে রাজশাহী মহানগর ছাত্রলীগের সঙ্গে রাবি ছাত্রলীগ এবং কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ। রাবি ক্যাম্পাস, রাজশাহী, ৬ মে
আজ বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে বাসের অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী গণপরিবহন চলাচল শুরু করার কথা থাকলেও বাসের চিত্রটা ছিল ভিন্ন। নিয়মনীতির তোয়াক্কা না করে যাত্রী বোঝাই করে চলছে বাস। নিউমার্কেট, ঢাকা, ৬ মে
ঈদ সামনে রেখে জমে উঠেছে টুপি কেনাবেচা। বাহারি রকম টুপি সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ৪০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে টুপি। গুলিস্তান, ঢাকা, ৫ মে
করোনাকালে শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ কমে যাওয়ায় পরিস্থিতি বিবেচনা করে সরকারি চাকরিতে বয়সসীমা ৩২ করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। শাহবাগ, ৬ মে
ঈদের কেনাকাটা করতে গাদাগাদি করে মোটরসাইকেলে ৫ শিশুকে নিয়ে বের হয়েছেন অভিভাবক। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মনোহরপুর, কুমিল্লা, ৬ মে
কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেন সংগীতশিল্পীরা। মেডেলিন, কলম্বিয়া, ৬ মে
বিপণিবিতানগুলোয় উপচে পড়া ভিড়। করোনা সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও অনেকেই মাস্ক পরেননি। চাষাঢ়ায় সমবায় নিউমার্কেট, নারায়ণগঞ্জ, ৬ মে
খুলনা শহরের প্রবেশমুখ জিরো পয়েন্টে সড়ক ধুলায় আচ্ছন্ন। আশপাশের বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে পড়ে থাকে ধুলার আস্তরণ। চলাচলকারীদের পড়তে হয় দুর্ভোগে। জিরো পয়েন্ট, খুলনা, ৬ মে
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন। প্রেসক্লাব, ঢাকা, ৬ মে
বোরো মৌসুমের শেষ দিকে ধান মাড়াইয়ের পর ঝাড়াইয়ে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। লাইন বিল পাবলা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ৬ মে
বাস চালু হলেও যাত্রীর চাপ কম থাকায় বাসে ঘুমিয়ে পড়েছেন পরিবহনশ্রমিক। কদমতলি কেন্দ্রীয় বাস টার্মিনাল, সিলেট, ৬ মে
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঈদের কেনাকাটা করতে রাজধানীর নিউমার্কেট এলাকায় মানুষের ভিড়। নিউমার্কেট, ঢাকা, ৬ মে
করোনা সুরক্ষা মেনেই গণপরিবহন চলার কথা থাকলেও যাত্রী ওঠার সময় থাকছে না কোনো নিয়ম। বাড়ছে সংক্রমণের ঝুঁকি। ফার্মগেট, ঢাকা, ৬ মে
দীর্ঘ চিকিৎসার পর বাবাকে হাসপাতাল থেকে নিতে এসেছে জান্নাতুল। তার বাবা মো. আল আমিন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দীর্ঘ এক মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে আজ বাসায় ফিরছেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ৬ এপ্রিল
নগরে আজ থেকে শুরু হয়েছে গণপরিবহন। বিআরটিসি বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। স্বাস্থ্যবিধি না মানলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ে। জিইসি মোড়, চট্টগ্রাম, ৬ মে