এক ঝলক (০৭ জুন ২০১৭)

পাল তোলা নৌকা আজকাল দেখাই যায় না। ইঞ্জিনচালিত নৌকার দৌরাত্ম্যে প্রায় হারিয়েই গেছে পাল তোলা নৌকা। গতকাল মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা এলাকায় দেখা মিলল একটি পালতোলা নৌকার। ছবি: সাদ্দাম হোসেন
পাল তোলা নৌকা আজকাল দেখাই যায় না। ইঞ্জিনচালিত নৌকার দৌরাত্ম্যে প্রায় হারিয়েই গেছে পাল তোলা নৌকা। গতকাল মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা এলাকায় দেখা মিলল একটি পালতোলা নৌকার। ছবি: সাদ্দাম হোসেন
গরমে স্বস্তি পেতে শিশু-কিশোরদের দুরন্তপনা। ছবিটি বুধবার দুপুরে নগরের ধর্মসাগর থেকে তোলা ছবি। ছবি: এমদাদুল হক
কসমস ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। ছবিটি সম্প্রতি রাজধানীর রমনা পার্ক থেকে তোলা। ছবি : জামিউল ইসলাম
বুনো লতার কচি পাতায় বসে আছে রঙিন প্রজাপতি। ছবিটি মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শহরের আনন্দনগর এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
মাঠে জমে থাকা পানিতে মাছ খুঁজে বেড়াচ্ছে বকটি। ছবিটি গতকাল মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা উপজেলার পানখালী এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
ডুবে যাচ্ছে সূর্য। ছবিটি মঙ্গলবার মাল্টার পেমব্রকের মাদলিয়েনা টাওয়ারের কাছ থেকে তোলা। ছবি: রয়টার্স
কাজের ফাঁকে বট গাছের ছায়ায় ঘুমিয়ে আছেন এক মারমা নারী। ছবিটি গতকাল মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্র এলাকা থেকে তোলা। ছবি: নীরব চৌধুরী
খেত থেকে শাক তুলে তা সিলেটে সুরমা নদীতে পরিষ্কার করছেন এক ব্যক্তি। পরে রিকশা-ভ্যানে করে এগুলো নিয়ে যাওয়া হবে নগরের বিভিন্ন এলাকায়। ছবিটি গতকাল মঙ্গলবার সিলেট নগরের সুরমা নদীর তোপখানা এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
জাতীয় বাজেট ২০১৭-২০১৮ মাত্র ঘোষণা হয়েছে। কার্যকর হবে ১ জুলাই থেকে। কিন্তু এরই মধ্যে অনেক সামগ্রীর মতো বেড়ে গেছে মসলার দামও। ছবিটি গতকাল মঙ্গলবার চট্টগ্রামে খাতুনগঞ্জ থেকে তোলা। ছবি: সৌরভ দাশ
ঈদে নতুন পোশাকের সঙ্গে চাই নতুন জুতোও। ঈদের বাড়তি চাহিদা মেটাতে দিনরাত জুতো তৈরির কাজে ব্যস্ত শ্রমিকেরা। ছবিটি গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি কারখানা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
মেডিকেলের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ক্ষেত্রে ৫ নম্বর কাটার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা খুলনার শিববাড়ি মোড়ে মঙ্গলবার মানববন্ধন করেন। ছবি: সাদ্দাম হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের বাড়ি থেকে বুধবার মালামাল সরিয়ে নিচ্ছে রাজউক। ছবি: আশরাফুল আলম
এবার নয়, ২০১৯ সালে ভ্যাট আইন-২০১২ বাস্তবায়নের দাবিতে বুধবার সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন। ছবি: আবদুস সালাম
ধুলায় আচ্ছন্ন সিলেট নগরের পুলিশ লাইনস-মীরের ময়দান সড়ক। সিলেট সিটি করপোরেশন দীর্ঘদিন ধরে সড়কে সংস্কার কাজ করছে। ধীর গতিতে কাজ করায় এই পথ ব্যবহারকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আনিস মাহমুদ
গাছের নিচে বসে চলছে গাছপাকা কাঁঠাল খাওয়া। ছবিটি বুধবার দুপুরে সিলেট শহরতলির লাক্কাতুরা চা-বাগান থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
রাজধানীর বাজারে এসেছে ‘বাহুবলী’ নামের পোশাক। বিক্রেতারা এই পোশাকের দাম চাইছেন আড়াই হাজার টাকা। ছবি: আবদুস সালাম
রমজান মাস উপলক্ষে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন ‘সাশ্রয়ী মূল্যে’ চিনি বিক্রি করছে। প্রতি কেজি চিনির দাম রাখা হচ্ছে ৬৫ টাকা। ছবিটি বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলের চিনিশিল্প ভবন থেকে তোলা। ছবি: আবদুস সালাম
বরিশালের দপদপিয়ায় কীর্তনখোলা নদীর তীরবর্তী ডকইয়ার্ডে গতকাল মঙ্গলবার রাতে নির্মাণাধীন অ্যাডভেঞ্চার-৬ নামের জাহাজটিতে আগুন লাগে। ছবি: সাইয়ান
গাছ লাগানোর উপযুক্ত সময় জুন-জুলাই মাস। এ সময় চাহিদা বেড়ে যায় বিভিন্ন গাছের চারার। বিক্রির জন্য পেঁপের চারা নিয়ে এসেছেন এই বিক্রেতা। প্রতি ১০০ চারা বিক্রি করছেন ৪০০ থেকে ৬০০ টাকায়। ছবিটি আজ বুধবার পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ
রাজধানীর শাহবাগের বারডেম হাসপাতালের সাবস্টেশনের পাশেই গড়ে উঠেছে ঝুঁকিপূর্ণ খাবারের দোকান। দোকানে রান্নার জন্য ফুটপাতেই অরক্ষিতভাবে রাখা হয়েছে একাধিক গ্যাস সিলিন্ডার। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম
সকাল থেকে পণ্য পরিবহনের কাজ করেছেন এই শ্রমিক। দুপুরে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছেন কলার বস্তার ওপর। ছবিটি বুধবার বিকেলে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গি বাজার থেকে তোলা। ছবি: জুয়েল শীল
গাছে গাছে ঝুলছে দেশীয় পাকা খেজুর। ছবিটি বুধবার মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়ীয়া গ্রাম থেকে তোলা। ছবি: আবু সাঈদ
রাজধানীর রামপুরার পুরো ডিআইটি রোডটি ধুলায় আচ্ছন্ন। সড়ক খোঁড়াখুঁড়ির কারণে প্রতিনিয়ত ধুলা ছড়াচ্ছে। ছবিটি বুধবার দুপুরে তোলা। ছবি: আশরাফুল আলম
একদিকে দোকানপাট বসিয়ে ফুটপাত এবং অন্যদিকে গাড়ি রেখে সড়কের একাংশ দখল করা হয়েছে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এলাকার এই অবৈধ পার্কিং ও ফুটপাত উচ্ছেদে কোনো উদ্যোগ নেই। ছবিটি বুধবার তোলা। ছবি: হাসান রাজা