সুনামগঞ্জ-সিলেট সড়কে বুধবার দুপুরে যাত্রীবাহী বাস ও একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সদরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ, ৭ ফেব্রুয়ারি। ছবি: খলিল রহমানশজনেগাছে ফুটেছে ফুল। ফুলের মধু খেতে জড়ো হচ্ছে কীটপতঙ্গ। কাচারীপাড়া, পাবনা সদর, ৭ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদস্পেস এক্সের শক্তিশালী রকেট ফ্যালকন হেভি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উড়ল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি যাত্রা শুরু করে। ফ্যালকন হেভি রকেটের উৎক্ষেপণের দৃশ্য দেখতে সূর্যোদয়ের আগে সমুদ্রসৈকতে দাঁড়িয়ে আছেন দুজন। ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র, ৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্সসবুজের প্রাচুর্যে মধ্যমণি হয়ে ফুটে আছে রক্ত জবা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৬ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: সাজেদুল আলম।স্পেস এক্সের শক্তিশালী রকেট ফ্যালকন হেভি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উড়ল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এটি যাত্রা শুরু করে। ছবি: রয়টার্স।নিজের হাতিটিকে যত্ন করে গোসল করাচ্ছে এক মাহুত। নয়া দিল্লি, ভারত, ৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্সবম্বে স্টক এক্সচেঞ্জ ভবনের স্ক্রিনে শেয়ার বাজারের গ্রাফ প্রদর্শিত হচ্ছে, তার সামনে দিয়ে যাচ্ছেন একজন। মুম্বাই, ভারত, ৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্সতুষারপাতের মধ্যে আইফেল টাওয়ারের কাছে দিয়ে উড়ে যাচ্ছে একটি গাঙচিল। প্যারিস, ফ্রান্স, ৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্সতুষারে ঢাকা প্যারিসের বেসিলিকা অব দ্য সেকরেড হার্ট চার্চ ও তার আশপাশ। প্যারিস, ফ্রান্স, ৬ ফেব্রুয়ারি। ছবি: এএফপিচীনে তাপমাত্রা এখন হিমাঙ্কের নিচে। লেকের পানিও জমে বরফ। বেইজিংয়ে হু হাই লেক তেমনই একটি। সেই লেকের ওপর ঘুরে বেড়াচ্ছে লোকজন। ৬ ফেব্রুয়ারি। ছবি: এএফপিবস্তির ছাউনির ওপর খেলা করছে শিশুরা। ইসলামাবাদ, পাকিস্তান, ৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্সবরিশালে জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে নানা রঙের ফিতা ও পতাকা দিয়ে সাজানো হয়েছে নগর। সড়কে আঁকা হয়েছে আলপনা, স্থাপন করা হয়েছে তোরণ। বান্দ রোড, বরিশাল, ৭ ফেব্রুয়ারি। ছবি: সাইয়ানবুধবার গাজীপুরে সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় গ্রিনল্যান্ড নামের একটি পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। গাজীপুর, ৭ ফেব্রুয়ারি। ছবি: মাসুদ রানাপাবনায় আওয়ামী লীগের কর্মী সমাবেশে বক্তব্য দিচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পুলিশ লাইনস মাঠ, পাবনা সদর, ৭ ফেব্রুয়ারি। ছবি: হাসান মাহমুদসন্ধ্যা নামছে। নীড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে চড়ুই পাখিটি। বুড়িপোতা, মেহেরপুর সদর, ৭ ফেব্রুয়ারি। ছবি: আবু সাঈদবৃহস্পতিবার খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজশাহী নগরে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঐতিহ্য চত্বর, রাজশাহী, ৭ ফেব্রুয়ারি। ছবি: শহীদুল ইসলামবুধবার বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় স্টল থেকে বই পছন্দ করছে শিক্ষার্থীরা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশশীত বিদায় নিচ্ছে, বসন্ত দোর গোড়ায়। কাঁঠাল গাছে এসেছ নতুন পাতা ও মুচি। মালঞ্চি, যশোর সদর, ৭ ফেব্রুয়ারি। ছবি: এহসান-উদ-দৌলাবুধবার বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশান, ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলামরাজধানীর গুলশান ২ নম্বর চত্বর এলাকায় সতর্ক অবস্থানে পুলিশ। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: সাইফুল ইসলামমোটরসাইকেল নিয়ে টহলে নেমেছে র্যাব। বুধবার রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ এর কার্যালয়ের সামনে থেকে তোলা। ছবি: সংগৃহীতরাজধানীর মোহাম্মদপুরের বসিলায় মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ছবি: সংগৃহীতজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতার রাজনীতি প্রতিরোধের ঘোষণা দিয়ে চট্টগ্রামে মিছিল করেছে ছাত্রলীগ। এ সময় অনেককে সেলফি তুলতে দেখা যায়। নিউমার্কেট এলাকা, চট্টগ্রাম। ছবি: জুয়েল শীল