টিনের তৈরি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ শিকারে নেমেছে এক জেলে। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৬ মে। ছবি: হাসান মাহমুদজবা ফুলের কলি। এর সৌন্দর্যও কম নয়। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ৭ মে। ছবি: আনিস মাহমুদগাছ থেকে থুপ করে প্রেসক্লাবের সামনের সড়কে একটি মাছরাঙা পাখির ছানা পড়ে। দেখে মনে হয়েছে মারা গেছে। পরে পাখির ছানাটিকে পানি খাইয়ে ও বাতাস দিয়ে সুস্থ করে তোলা হয়। ভোলা খালের তীরে গাছের ওপর ছেড়ে দেওয়া হয়। প্রেসক্লাব, ভোলা, ৭ মে। ছবি: নেয়ামতউল্যাহনওগাঁর মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের সড়কটি এমন বেহাল যে গরুর গাড়ি চলাচলেরও জন্যও তা অনুপযোগী। ভাঙা ও কাদায় সয়লাব সড়কের কারণে বেশ কয়েকটি এলাকার মানুষ সারা বছর দুর্ভোগ পোহাচ্ছে। নওগাঁ, সাম্প্রতিক ছবি। ছবি: প্রথম আলোপিরোজপুরের নেছারাবাদ উপজেলার জিন্দা কাঠি বাজার এলাকার খালে ভাসমান হাট-বাজার। শুক্র ও সোমবার এই হাট বসে। পিরোজপুর, ৭ মে। ছবি: সাইয়ানসাঁতার কাটছিল শিশুটি। ক্যামেরা দেখেই ছবি তোলার বায়না ধরে সে। সংরাইশ এলাকা, কুমিল্লা, ৭ মে। ছবি: এমদাদুল হকপদ্মায় পানি বাড়তে শুরু করেছে। নদীতে পাওয়া যাচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি ধরতে প্রয়োজন চাঁই। তাই বেড়েছে চাঁইয়ের চাহিদা। চাঁই হলো একধরনের ফাঁদ। গোপালপুর, হাবেলী, ফরিদপুর, ৭ মে। ছবি: আলীমুজ্জামানরবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ি। প্রতিদিন অনেকে বাড়িটি ঘুরে দেখতে আসেন। কুষ্টিয়া, ৭ মে। ছবি: তৌহিদী হাসানমহিষের গাড়িতে করে পাকা ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। বহরপুর, ঈশ্বরদী, পাবনা, ৭ মে। ছবি: হাসান মাহমুদআকাশে সোনালি রং ছড়িয়ে বিদায় নিচ্ছে সূর্য। সূর্যাস্তের আলোয় হার্ডিঞ্জ ব্রিজ। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ৬ মে। ছবি: হাসান মাহমুদকামরাঙা ও কামরাঙার ফুল। খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণ, খুলনা, ৬ মে। ছবি: সাদ্দাম হোসেনবাতাসে দুলছে ছোট ছোট সবুজ লিচু। কিছুদিন পর রসাল হবে এগুলো। শাহি ঈদগাহ এলাকা, সিলেট, ৭ মে। ছবি: আনিস মাহমুদ