এক ঝলক (০৮ ফেব্রুয়ারি ২০১৮)

রায়ের পর পুলিশের গাড়িতে করে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়ার সময় ছবিটি তোলা। সরকারি টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত
রায়ের পর পুলিশের গাড়িতে করে খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়ার সময় ছবিটি তোলা। সরকারি টাকা আত্মসাতের অভিযোগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত
রাজধানীর বকশি বাজার এলাকায় আদালতের সামনে পুলিশের সতর্ক অবস্থান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় হওয়ার কথা আজ বৃহস্পতিবার। ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: আসাদুজ্জামান
বাগানে ফুটে আছে হলুদ আর কমলা রঙের গাঁদা ফুল। রায়গঞ্জ, ৫ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: সাজেদুল আলম।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় হওয়ার কথা আজ বৃহস্পতিবার। বকশি বাজারে আদালত চত্বর এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০১৮। ছবি: আসাদুজ্জামান।
রাজধানীর চকবাজারের পাইকারি খেলনার দোকান। বাংলাদেশের সম্ভাবনাময় খাতের একটি দেশীয় খেলনা। ঢাকা, ৭ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
ইসরায়েলে অবস্থিত রুয়ান্ডা দূতাবাসের সামনে ইসরায়েল সরকারের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে একজন আফ্রিকান অভিবাসী। সম্প্রতি আফ্রিকান অভিবাসীদের দেশ ত্যাগ করার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েল, ৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
তাইওয়ানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে একদিকে এভাবেই হেলে পড়ে একটি ভবন। হুয়াইলিন, তাইওয়ান, ৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
তুষারঢাকা ভাস্কর্যের ওপর বসে আছে তিনটি গাঙচিল। প্যারিস, ফ্রান্স, ৭ ফেব্রুয়ারি। ছবি: এএফপি
আজ শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট। প্রথম আলো ফাইল ছবি
দুটি লিমার মাঝখানে দাঁড়িয়ে আছেন চিড়িয়াখানার একজন কর্মকর্তা। বার্ষিক গণনার কাজ শুরু হয়েছে লন্ডনের জেডএসএল জুতে। লন্ডন, যুক্তরাজ্য, ৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
২০১৮ এর পিয়ংচ্যাং শীতকালীন অলিম্পিকের মাসকট সোহোরাং-এর সঙ্গে শিশুর দল। গ্যাংনং, দক্ষিণ কোরিয়া,৮ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
প্রবল বৃষ্টিতে তিকুপাইয়া নদীর পানি উপচে বন্যার সৃষ্টি হয়েছে। বন্যাকবলিত কর্দমাক্ত একটি জায়গা থেকে আটকে পড়া এক কুকুরকে উদ্ধার করছে এক ব্যক্তি। কোকোবাম্বা,বলিভিয়া, ৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
ভিয়েনায় ঐতিহ্যবাহী অপেরা বল নৃত্যের মূল অনুষ্ঠানের আগের দিন চূড়ান্ত মহড়ায় উদ্বোধনী কমিটির সদস্যরা নাচ করছেন। ৩০০ তরুণ-তরুণী এতে অংশ নেবেন। ভিয়েনা, অস্ট্রিয়া,৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স