এক ঝলক (০৯ মে ২০১৭)

অসহনীয় গরমে শরীর ভিজিয়ে নিচ্ছে দোয়েল পাখিটি। ছবিটি আজ মঙ্গলবার খুলনার রায়েরমহল এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
অসহনীয় গরমে শরীর ভিজিয়ে নিচ্ছে দোয়েল পাখিটি। ছবিটি আজ মঙ্গলবার খুলনার রায়েরমহল এলাকা থেকে তোলা। ছবি: সাদ্দাম হোসেন
এক ধরনের কচুর ফুল ফুটেছে। ছবিটি রোববার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার খেলার মাঠ থেকে তোলা। ছবি: এমদাদুল হক
লাল রঙের ফুলের গোড়ায় ধরেছে ডালিম ফুল৷ ছবিটি আজ মঙ্গলবার রাজধানীর রমনা পার্ক থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় মনির হোসেনের বাড়ির ফটকের পাশে ফুটেছে নাগলিঙ্গম। বেশির ভাগ মানুষের কাছে অপরিচিত দৃষ্টিনন্দন এই ফুলটি ফোটে মার্চ থেকে ডিসেম্বরে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সড়ক বিভাজক সংস্কার করে সেগুলোতে ফুলগাছের চারা লাগানো হয়েছে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড় এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
পাহাড়ি ঢল নামলে পানিতে টইটুম্বুর থাকে সিলেটের জাফলংয়ের পিয়াইন নদ। চর থেকে নৌকা ঠেলে তা পানিতে নেওয়া হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে তোলা। ছবি: আনিস মাহমুদ
তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরজীবন। বাদ যায়নি পশুপাখিও। গরমে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কৃত্রিম জলাশয় থেকে পানি পান করে তৃষ্ণা মেটাচ্ছে কাক। ছবিটি মঙ্গলবার সকালে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কৃত্রিম লেকে ভাসছে কাগজের নৌকা। ছবিটি গতকাল সোমবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
প্রচণ্ড গরমে খাঁচার বাঘকে পাইপ দিয়ে বারবার পানি পান করাতে হচ্ছে। ছবিটি আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামের চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
বৈশাখী পূর্ণিমা উদ্‌যাপন উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘের আয়োজনে ধর্মীয় শোভাযাত্রা করে বৌদ্ধভিক্ষু ও বৌদ্ধ পুণ্যার্থীরা। ছবিটি মঙ্গলবার সকালে রাঙামাটি সরকারি কলেজ এলাকা তোলা। ছবি : সুপ্রিয় চাকমা
রাজধানীর জিগাতলা মোড়-সংলগ্ন একটি মার্কেটের তৃতীয় তলায় করা হয়েছে ‘ট্রাম্প ক্যাফে’ নামের রেস্তোরাঁ। ছবিটি গতকাল সোমবার তোলা। ছবি: জাহিদুল করিম
গরমে তরমুজের চাহিদা বেড়েছে। ট্রাকে করে আনা তরমুজ বাজারে নামাচ্ছে কয়েকজন কিশোর। ছবিটি গতকাল সোমবার সিলেট নগরের কদমতলী এলাকা থেকে তোলা। ছবি: আনিস মাহমুদ
বোরো মৌসুমে পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ধান মাড়াইয়ের যন্ত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ছবিটি আজ মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
কাটার পর গরুর গাড়িতে ধান নিয়ে যাচ্ছেন এক কৃষক। ছবিটি আজ মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলার কুমড়োবাড়ীয়া ইউনিয়নের লেবুতলা গ্রাম থেকে তোলা। ছবি: এহসান-উদ-দৌলা
বর্ষা আসার আগেই চলছে নৌকা মেরামত ও রং করার কাজ। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে ঢাকার কামরাঙ্গীর চরের মুসলিমবাগ এলাকায় বুড়িগঙ্গা নদীর পার থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
দেশজুড়ে তাপদাহ চলছে। মানুষের পাশাপাশি অস্বস্তিতে পশু-পাখিও। স্বস্তি পেতে পানিতে নেমে পড়েছে ভালুকটি। ছবিটি আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তোলা। ছবি: জুয়েল শীল
ঢাকার কামরাঙ্গীরচর ও কোম্পানীগঞ্জের এলাকাবাসী সরকারি জায়গা দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবিটি আজ মঙ্গলবার দুপুরে কামরাঙ্গীরচর-কোম্পানীগঞ্জ সংযোগ সড়ক থেকে তোলা। ছবি: জাহিদুল করিম
রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশনসের যৌথ উদ্যোগে চলছে আট দিনব্যাপী বইমেলা। বইমেলার আজ শেষ দিন। রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ছবি: আবদুস সালাম
রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক রূপসী বাংলা ও শেরাটন)-এর সংস্কার কাজ শেষের দিকে। ছবিটি আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
রাজধানীর ফুটপাতে এভাবে রাখা হয় মুরগির ঝুড়ি। এর পাশ দিয়েই চলতে হয় পথচারীদের। আজ মঙ্গলবার সকালে ফার্মগেট থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
বাজারে আসতে শুরু করেছে লিচু৷ তবে দাম বেশি বাজারে৷ বিক্রেতারা জানায় প্রতি ১০০ লিচু ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে৷ ছবিটি আজ মঙ্গলবার সকালে ফার্মগেট থেকে তোলা৷ ছবি: সাবিনা ইয়াসমিন
হাওরে ফসলহানির ঘটনায় আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে আয়োজিত কৃষক সমাবেশ। ছবি: খলিল রহমান