X
প্রচ্ছদ
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
প্রযুক্তি
শিক্ষা
ধর্ম
বিশেষ সংবাদ
একটু থামুন
ছবি
ভিডিও
অন্য আলো
গোলটেবিল
বিশেষ সংখ্যা
একঝলক
এক ঝলক ( ০৯ মে ২০১৮)
নিজস্ব প্রতিবেদক
Published: 09 May 2018, 09:18
বৃষ্টিতে ছাতা মাথায় দুজন বিদেশি আর্চার। ঢাকায় আয়োজিত আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে তাঁরা অংশ নিয়েছেন। মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা ৯ মে। ছবি: দীপু মালাকার
গাছে দুটি কাঠবিড়ালি। মানুষ দেখলেই গাছের মাথায় উঠে যায় তারা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ৮ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
ঢাকার মগবাজার-মৌচাক উড়ালসড়কের বেশ কয়েকটি অংশ জমে আছে বৃষ্টির পানি। কারওয়ান বাজার, ঢাকা, ৯ মে। ছবি: সুমন ইউসুফ
দুপুরেই অন্ধকার নেমে আসে। তারপর বৃষ্টি। ভেজা সড়কে চলন্ত রিকশার প্রতিচ্ছবি। চৌহাট্টা এলাকা, সিলেট, ৯ মে। ছবি: আনিস মাহমুদ
খেত থেকে আনা ভুট্টার খোসা ছাড়ানো হচ্ছে। ফরিদপুরের বাজারে প্রতি মণ ভুট্টার দাম ৭০০ থেকে ৮০০ টাকা। উফাজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, ফরিদপুর সদর, ৯ মে। ছবি: আলীমুজ্জামান
কর্ণফুলী রক্ষায় সামাজিক আন্দোলন হিসেবে প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামে সাম্পান শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় অংশ নেন সাম্পান মাঝিরা। সদরঘাট, কর্ণফুলী, চট্টগ্রাম, ৯ মে। ছবি: সৌরভ দাশ
রেইনট্রি গাছে ফুল ফুটেছে। রেইনট্রির আদি নিবাস আফ্রিকা। পশ্চিম কাঁঠালতলী, দীঘিনালা, খাগড়াছড়ি, ৯ মে। ছবি: পলাশ বড়ুয়া
ফুলে বসে মধু খাচ্ছে প্রজাপতি। সুরভী উদ্যান, রংপুর, সাম্প্রতিক ছবি। ছবি: মঈনুল ইসলাম
পাতাহীন গাছের ডালে তিনটি শামুকখোল পাখি। এই পাখি শামুকভাঙা নামেও পরিচিত। সাভার, ঢাকা, সাম্প্রতিক ছবি। ছবি: মোছাব্বের হোসেন
আইফেল টাওয়ার কাছে ফোয়ারার পাশে বসে-শুয়ে গায়ে রোদ লাগাচ্ছে লোকজন। প্যারিস, ফ্রান্স, ৮ মে। ছবি: রয়টার্স
সেতুর ওপর থেকে সদরঘাটের দৃশ্য। লঞ্চ-ট্রলার-নৌকা চলাচলে নেই কোনো শৃঙ্খলা। পোস্তগোলা সেতু, ঢাকা, ৮ মে। ছবি: সাইফুল ইসলাম
ভারত সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের জন্য পাঠানো ত্রাণ নিয়ে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজ। চট্টগ্রাম, ৯ মে। ছবি: সৌরভ দাশ
বিয়ের পোশাকে ছবির জন্য পোজ দিচ্ছেন এক দম্পতি। লন্ডন, যুক্তরাজ্য, ৮ মে। ছবি: রয়টার্স
দুপুরের বৃষ্টিতে ছাতা থাকায় একটু রক্ষা। কাকরাইল এলাকা, ঢাকা, ৯ মে। ছবি: সুমন ইউসুফ
বাঁশ নিয়ে খেলায় মেতেছে গ্রামের শিশুরা। ব্রহ্মগাছা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৮ মে। ছবি: সাজেদুল আলম
বগুড়ার মহাস্থান হাটে বিক্রি হচ্ছে মিষ্টিকুমড়া। এই বাজারে আকারভেদে প্রতিটি মিষ্টিকুমড়ার দাম ২৫ থেকে ৫৫ টাকা। মহাস্থান হাট, শিবগঞ্জ, বগুড়া, ৯ মে। ছবি: সোয়েল রানা
কুমিল্লার গোমতী নদীতে ঠেলা জাল দিয়ে মাছ ধরছে দুই শিশু। উত্তর দুর্গাপুর, আদর্শ সদর, কুমিল্লা, ৯ মে। ছবি: এমদাদুল হক
কাঁঠালের হাট বসেছে রাঙামাটি শহরের কাপ্তাই হ্রদের সমতাঘাটে। জেলার দূরদূরান্ত থেকে ইঞ্জিন নৌকায় করে কাঁঠাল আসছে এই বাজারে। এখানে একেকটি কাঁঠালের দাম ২৫ থেকে ১৬০ টাকা। রাঙামাটি, ৯ মে। ছবি: সুপ্রিয় চাকমা
গোলাপি রং ধরেছে করমচায়। দেখতে মিষ্টি হলেও এই ফল অত্যন্ত টক। তবে পুষ্টিগুণসম্পন্ন। আলেখারচর, আদর্শ সদর, কুমিল্লা, ৯ মে। ছবি: এমদাদুল হক
চলন্ত ট্রেনে উঠতে জীবনের ঝুঁকি নিচ্ছেন এই যাত্রী। এভাবেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। আশকোনা রেল ক্রসিং, ঢাকা, ৯ মে। ছবি: শুভ্র কান্তি দাশ
আরও পড়ুন
‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেপ্তার
গ্রিসে আশ্রয় চেয়ে আটক ৬ হাজারের বেশি বাংলাদেশি, ফিরবেন কী নিয়ে
প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সংলাপ, ঐক্যের জন্য দুটি শর্ত দেবে এনসিপি
নতুন বেতনকাঠামো, প্রকল্প ও কর্মসূচিতে ব্যয় বাড়াচ্ছে সরকার, টাকা পাবে কোথায়
হঠাৎ ঢাকা রেঞ্জে আনা হচ্ছে বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ বিতর্কিত তিন কর্মকর্তাকে