এক ঝলক (১০ অক্টোবর ২০১৬)

বাতাসে দোল খাচ্ছে শরতের শুভ্র কাশফুল। ছবিটি আজ সোমবার পূর্বাচল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
বাতাসে দোল খাচ্ছে শরতের শুভ্র কাশফুল। ছবিটি আজ সোমবার পূর্বাচল থেকে তোলা। ছবি: ফোকাস বাংলা
দুর্গা পূজার মেলায় আসা বায়োস্কোপ দেখছে এক শিশু। ছবিটি রোববার খুলনার দৌলতপুর এলাকা থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন
হেমন্তকাল দোরগোড়ায়। তবু গরম কমছে না। গরমে অতিষ্ঠ এক রিকশাচালক গাছের ছায়ায় একটু ঘুমিয়ে নিচ্ছেন। ছবিটি আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমির সামনে থেকে তোলা। ছবি: আবদুস সালাম
বড় বড় গর্ত তৈরি হয়েছে লোহার পদচারী-সেতুর তলায়। বিপজ্জনক একটি গর্তের মুখ সুরকির চাক দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ছবিটি আজ সোমবার রাজধানীর সবুজবাগের সবুজ কানন এলাকা থেকে তোলা। ছবি: আবদুস সালাম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত শহীদ ডাক্তার শামসুল আলম মিলন স্মৃতিফলকটির বেহালদশা। ফলক প্রাঙ্গণে স্তূপ করে রাখা হয় গাছের ডালপালা। ছবিটি আজ সোমবার দুপুরে তোলা। ছবি: আবদুস সালাম
ফুটপাতের ওপর ফেলে রাখা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কিছু ভাঙা ময়লার পাত্র ও গাড়ি (গার্বেজ কার্ট)। ছবিটি আজ সোমবার সকালে সবুজবাগের অতীশ দীপঙ্কর সড়ক থেকে তোলা। ছবি: আবদুস সালাম
একাধিক পদচারী-সেতু থাকা সত্ত্বেও পদচারীরা রাজধানীর শাহবাগ মোড় এলাকায় যত্রতত্র সড়ক পার হন। ছবিটি আজ সোমবার বিকেলে তোলা। ছবি: আবদুস সালাম
চীনের প্রেসিডেন্টের আসন্ন ঢাকা সফর উপলক্ষে ডেইলি স্টার ভবনে আজ সোমবার সকালে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহ্‌ফুজ আনাম। ছবি: আশরাফুল আলম
পবিত্র আশুরা সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে তাজিয়া মিছিলের প্রস্তুতি। মিছিলটি মোহাম্মদপুর থেকে হোসনি দালানের দিকে যাচ্ছে। ছবিটি আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
রাজধানীর গ্রিনরোড থেকে ফার্মগেটে আসার রাস্তা এভাবেই দিনের পর দিন দখল করে রেখেছেন টেম্পোচালকেরা। এ কারণে রাস্তা দিয়ে অন্য যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ছবিটি আজ সোমবার দুপুরে ফার্মগেট থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
গতকাল রোববার মৌচাক-মালিবাগ উড়ালসড়কে দুর্ঘটনা ঘটার পরও নিয়ম ভেঙে সেখানে উল্টো দিক দিয়ে চলছে এক মোটরসাইকেল। ছবিটি নিউ ইস্কাটন এলাকা থেকে আজ সোমবার বিকেলে তোলা। ছবি: আশরাফুল আলম
দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য ঘুরতে বেরিয়েছেন দুই তরুণী। ছবিটি আজ সোমবার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
দুর্গাপূজা উপলক্ষে ঘুরতে বেরিয়ে সেলফি তুলছে এক হিন্দু পরিবার। ছবিটি আজ সোমবার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে তোলা। ছবি: আশরাফুল আলম
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত নাজির হোসেন জেহাদের স্মরণে ‘জেহাদ স্মৃতি পরিষদ’-এর আয়োজনে এক স্মরণসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতারা। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এ স্মরণসভার আয়োজন করা হয়। ছবি: ফোকাস বাংলা
রাত পোহালেই বিসর্জন, তাই মা দুর্গার স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন এক ভক্ত। ছবিটি আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর রমনা কালীমন্দির পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: আবদুস সালাম
বাংলাদেশ ও ইংল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা চট্টগ্রামে পৌঁছায় সোমবার বিকেলে। ছবিটি নগরীর র‍্যাডিসন ব্লু হোটেল থেকে তোলা। ছবি: প্রথম আলো
দিনাজপুরের পার্বতীপুরে ১৩টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। ছবিটি আজ সোমবার উপজেলা হলরুম থেকে তোলা। ছবি: প্রথম আলো
শারদীয় দুর্গাপূজা শেষে আগামী শনিবার লক্ষ্মীপূজা। পূজায় দরকার হয় মাটির তৈরি সরা (লক্ষ্মীরসরা)। দুর্গাপূজার বিসর্জন ঘাটে বসবে মেলা। মেলায় লক্ষ্মীরসরা বিক্রির জন্য ফরিদপুর সদর উপজেলার হাড়োকান্দি পালপাড়া এলাকায় অমল চন্দ্র পাল স্ত্রী মালতি রানী পালকে সঙ্গে নিয়ে সরায় রঙের আঁচড় দিচ্ছেন। ছবিটি সোমবার সকালে তোলা। ছবি: আলীমুজ্জামান
বগুড়ায় সকাল থেকেই কখনো মুষলধারে আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এ কারণে শহরের অনেক ব্যস্ততম সড়ক ও নিচু অঞ্চল ডুবে গেছে। ছবিটি আজ সোমবার বেলা আড়াইটায় শহরের চকযাদু সড়কের প্রেসপট্টি এলাকা থেকে তোলা। ছবি: সোয়েল রানা
মা ইলিশ রক্ষায় চাঁদপুরের হাইমচরে আজ সোমবার সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। ছবি: আলম পলাশ
পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে খেত থেকে শিম তোলা হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: প্রথম আলো
খুলনা নগরের অস্থায়ী দুর্গাপূজার মণ্ডপগুলোতে বিভিন্ন কারুকার্যের ছোঁয়া দেখা যায়। ছবিটি আজ সোমবার শহরের বড়বাজার পূজামণ্ডপ থেকে তোলা। ছবি: মো. সাদ্দাম হোসেন