চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্রসৈকত দেখতে  ভিড় করেছেন পর্যটকেরা। পতেঙ্গা সমুদ্রসৈকত, ৯ ডিসেম্বর
চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্রসৈকত দেখতে  ভিড় করেছেন পর্যটকেরা। পতেঙ্গা সমুদ্রসৈকত, ৯ ডিসেম্বর

এক ঝলক (১০ ডিসেম্বর, ২০২১)

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও সালিশ কেন্দ্রের মানববন্ধন। লালমাটিয়া, ঢাকা, ১০ ডিসেম্বর
ময়মনসিংহ মুক্ত দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে র‍্যালি। ছোট বাজার এলাকা, ময়মনসিংহ, ১০ ডিসেম্বর
চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্রসৈকত দেখতে  ভিড় করেছেন পর্যটকেরা। পতেঙ্গা সমুদ্রসৈকত, ৯ ডিসেম্বর
প্রাক্তন ছাত্র ইউনিয়ন ও প্রগতিমনা মানুষদের সংগঠন ‘সমমনা’–এর ৮ম দ্বি–বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন, নারায়ণগঞ্জ, ১০ ডিসেম্বর
টানা বৃষ্টিতে ডুবে গেছে আমন ধানের খেত। হাঁটুপানিতে ভাসছে কৃষকের স্বপ্ন। কেটে রাখা ধান পানি থেকে তুলছেন এক কৃষক। শার্শা উপজেলার নাভারণ গ্রাম, যশোর, ৯ ডিসেম্বর
প্রকৃতিতে এখন হেমন্ত। পড়ন্ত বিকেলে প্রকৃতি সেজেছে রক্তিম রূপে। বাঁওড়কান্দি হাওর এলাকা, সিলেট, ৯ ডিসেম্বর
ধান তোলা প্রায় শেষ। এখন তোলা হচ্ছে ধানের খড়। গো-খাদ্যসহ মাশরুম তৈরির উপাদানেও এর ব্যবহার হয়। শিমুজ্জেছড়া গ্রাম, রাঙামাটি, ১০ ডিসেম্বর
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে বিভিন্ন সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন ‘মায়ের ডাক’। শাহবাগ, ১০ ডিসেম্বর
‘উইটনেস হিস্ট্রি ইন দ্য মেকিং, ফটোগ্রাফস বাই অ্যান ডি হেনিং: বাংলাদেশ ১৯৭১ এবং ১৯৭২’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। শিল্পকলা একাডেমি, ১০ ডিসেম্বর
সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ব্যক্তিদের নিয়ে শিক্ষার্থীরা সমাবেশ করেন। সেখানে বাসচাপায় নিহত সাইফুলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর বোন জান্নাতুল জুঁথি। কেন্দ্রীয় শহীদ মিনার, ১০ নভেম্বর